Search This Blog
Followers
Thursday, September 10, 2020
আম্পান এর ক্ষতি পূরণের দাবিতে তির ধনুক ও ত্রিশূল নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
পাকা সেতু নির্মাণের দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা
নিট পরীক্ষার আগে রহস্যজনক ভাবে নিখোঁজ কোন্নগরের বাসিন্দা অভিক মন্ডল
হুগলী জেলার কোন্নগর বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভিক মন্ডল নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল।বৃহস্পতিবার অভিকের মা ঝর্ণা মন্ডল জানান গত মঙ্গলবার নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি।অভিকের বাবা কোলকাতা পুলিশে কর্মরত।আগামী রবিবার কোলকাতা মিন্টো পার্কে নিট পরীক্ষা দেওয়ার কথা অভিকের কিন্তু তার হটাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে।
পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে জিটি রোডের উপর অভিকের সাইকেল পাওয়া গেছে।উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিকের পরিবার।
ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চাপয়েত অফিস ঘেরাও করে তালা মেরে দিল বিজেপি পঞ্চায়েত সদস্যরা
পঞ্চায়েত অফিসে তালা মারলো বিজেপি । তিন ঘন্টা পরে পুলিশ এসে তালা খুলে উদ্ধার করল উপপ্রধান সহ তেরোজনকে ।
ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চাপয়েত অফিস ঘেরাও করে তালা মেরে দিল বিজেপি পঞ্চায়েত সদস্যরা।বুধবার বিকেলে বিজেপির 8 জন পঞ্চায়েত সদস্য জেনারেল মিটিং বয়কট করে অফিসে তালা লাগিয়ে দেয়।
এতে তৃণমূলের উপপ্রধান এবং প্রধান সহ ১৩ জন তৃণমূল সদস্য আটকে পড়েন। বিজেপি পঞ্চায়েত সদস্য এবং কর্মীরা অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপির অভিযোগ শুধুমাত্র তৃণমূল সদস্যদের কাজের বরাত দেওয়া হচ্ছে। কিন্তু বিরোধী দল বিজেপি সদস্যদের কোন কাজের বরাত দেওয়া হচ্ছে না। ফলে জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের কাছে তারা খাটো হয়ে যাচ্ছে। তারা এলাকার কাজ করতে পারছেন না। তারা সমস্ত সদস্যদের কাজের সমবন্টনের দাবি জানায়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। বিজেপির আরও অভিযোগ ঘূর্ণি ঝড়ের ক্ষতিপূরণ নিয়েও দুর্নীতি হয়েছে। বিজেপির দাবি তাদের আটজন সদস্যকে সমান কাজ দিতে হবে। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
প্রায় ৩ ঘণ্টা আটকে থাকার পর পুলিশ বিজেপি সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে পঞ্চায়েত অফিসের তালা খোলে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের উপ প্রধানের দাবি বিজেপি সদস্যদের কাজ দেওয়া হয়। তারা মিথ্যা অভিযোগ করছে। অফিসে তালা দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান।
Wednesday, August 12, 2020
চকলেট খেয়ে অসুস্থ শিশু ঘিরে আতঙ্ক ছড়ালো জামালপুরে
লক্ষণ বাবু প্রশাসনকে জানিয়েছেন ,চকলেট খাওয়ার পরেই তাঁর ছেলের মুখ বেকে যেতে থাকে । গা হাত পা ফুলে যায়। সারা শরীরে র্যাস বেরিয়ে গিয়ে চুলকাতে শুরু করে ।এর পরেই তিনি ছেলেকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়েযান ।ওই চিকিৎসক ছেলের চিকিৎসা করেন। চিকিৎসক জানিয়েদেন ,চকলেট খেয়ে বিষ ক্রিয়া হওয়ার কারণেই রাজদীপ অসুস্থ হয়ে পড়েছে । লক্ষণ বাবু জানান ,ওই চকলেট খেয়ে এলাকার আরও কয়েকজন শিশু একই রকম ভাবে অসুস্থ হয়েছে । রাজদীপের মা লতাদেবী আশঙ্কা প্রকাশ করেছেন ,“হয়তো নামি ব্র্যান্ডেড কোম্পানির মোড়কে নকল চকলেট বিক্রী হচ্ছে । যা খেয়ে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে । ”দোকান মালিক সেখ জহিরউদ্দিন এদিন বলেন ,লক্ষণ বাবু তাঁর দোকান থেকেই দুটি চকলেট কিনেছিলেন । কেনার পরদিন সকালে তিনি জানান ওই চকলেট খেয়ে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়েছে । যদিও চকলেটের এক্সপায়ারি ডেট ঠিক আছে বলে লক্ষণ বাবুও জানিয়েছেন । কি কারণে এমনটা হল তা জানা নেই । জহিরউদ্দিন বলেন , সোমবার দোকানে পুলিশ তদন্তে এসেছিল । পুলিশ জানিয়েছে ,ওই চকলেট টেস্টিংয়ে পাঠাতে হবে। রিপোর্ট না আসা পর্যন্ত দোকান খোলা যাবে না বলে পুলিশ জানিয়ে দিয়ে গেছে ।সেই কারণে দোকান বন্ধ রেখেছেন । জহিরউদ্দিন জানান ,যে কোম্পানি ওই চকলেট তাঁকে সরবরাহ করেছে তাদের লোকজনকেও তিনি ঘটনার কথা জানিয়েছেন । জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ
Friday, August 7, 2020
করোনা আবহে অভিনব চিকিৎসায় "স্পর্শ "
Thursday, August 6, 2020
করোনা যোদ্ধাকে মারধোরের অভিযোগে গ্রেফতার এক
১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।
১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...














