Search This Blog

Followers

Tuesday, September 29, 2020

জলঙ্গীতে তক্ষক সহ গ্রেফতার এক

 তক্ষক সহ গ্রেপ্তার এক জলঙ্গিতে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুড়িয়াপাড়া কলিকাহারা গ্রাম এলাকায়, 

চোরা শিকারিদের দাপটে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক সম্পদ, নষ্ট হচ্ছে বাস্তু তন্ত্র।শিকারিদের হাত থেকে রেহাই পাচ্ছেনা হরিণ থেকে শুরু করে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও।সাধারণ মানুষের সহযোগিতায় বনকর্মীরা নজরদারি বাড়িয়ে তা অনেকটাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।তা সত্বেও মাঝেমধ্যেই ধরা পড়ছে চোরা শিকারিদের নানান চক্র। এবার তক্ষক সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী জলঙ্গিতে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুড়িয়াপাড়া কলিকাহারা গ্রাম এলাকায়, গোপন সূত্র পুলিশ খবর পায় ভাদুরিয়া পাড়া এলাকায় এক ব্যক্তি তক্ষক কেনাবেচা করছে,

সাথে সাথে জলঙ্গি থানার পুলিশ হানা দেয় ওই এলাকায় গ্রেফতার করে তক্ষক সহ হাফিজুল মণ্ডলকে,হাফিজুল ওই তক্ষক কোথা থেকে পেল কেনই বা এখানে নিয়ে এসেছিল তা জানার চেষ্টা করছে জলঙ্গি থানার পুলিশ ।

আজ জলঙ্গির থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শ্রী উৎপল দাস বন দপ্তরের হাতে উদ্ধার হওয়া ঐ তক্ষকটি তুলে দেন।

Saturday, September 19, 2020

বাংলাদেশে পাচারের সময় গরু ও আগ্নেয়াস্ত্র সহ যন্ত্র চালিত বোট আটক করলো সুন্দরবন উপকূল থানার পুলিশ





 শুক্রবার গভীর রাতে সুন্দরবন উপকূল থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় কালিদাসপুর পঞ্চম ঘাটের বিপরীতে মরিচ ঝাঁপি জঙ্গলের  কাছে সশস্ত্র কয়েকজন দুষ্কৃতি যন্ত্র চালিত বোটে গরু নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে।সাথে সাথে  অভিযান চালিয়ে একটি যন্ত্র চালিত নৌকা আটক করে পুলিশ। পুলিশ আসছে জানতে পেরে ওই যন্ত্রচালিত নৌকোয় থাকা দুর্বৃত্তরা  পালিয়ে যায়। এফ আই বি পুলিশ অভিযানকারী বিশেষ দলটি ঐ যন্ত্র চালিত নৌকা তল্লাশি চালিয়ে ৯ টি জীবিত গরু,একটি অগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে ।



Thursday, September 10, 2020

আম্পান এর ক্ষতি পূরণের দাবিতে তির ধনুক ও ত্রিশূল নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

বসিরহাট মহাকুমার  হিঙ্গলগঞ্জ ,সন্দেশখালি, হাড়োয়া , মিনাখাঁ  সহ সুন্দরবনের বিভিন্ন ব্লকে আম্পানে ক্ষতিগ্রস্তদের নিয়ে রাজনীতি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের ।প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছে না, বিডিওর কাছে জানাতে গেলে পরোক্ষভাবে ভয় ও মারধরখেতে হচ্ছে বলে ও অভিযোগ গ্রামবাসীদের ।এরই প্রতিবাদে বসিরহাট টাউন হল থেকে ইছামতি ব্রিজ পর্যন্ত আদিবাসী জনকল্যাণ সমিতির  সদস্যরা তীর ধনুক নিয়ে মিছিল করে। পথ অবরোধ  করে ধর্নায় বসে, পুলিশের সামনে রীতিমতো তীর-ধনুক ত্রিশূল নিয়ে আদিবাসী সম্প্রদায়েরমানুষগুলি বিক্ষোভ দেখাতে থাকে। 


 পাশাপাশি বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে সামনে অবস্থান বিক্ষোভে বসে তারা।  সুন্দরবন জনকল্যান সমিতি আদিবাসী সমিতির কয়েকশো আদিবাসী পুরুষ ও মহিলা রা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সমিতির পক্ষে সুকুমার সরদার বলেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা আমফানের টাকা পাচ্ছে না। এটা নিয়ে রাজনীতি হচ্ছে।


 চাইতে গেলে মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরা বসিরহাট  মহকুমা শাসক বিবেক ভস্মে র কাছে স্মারকলিপি দিতে এসেছি। যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান-বিক্ষোভ ধরনা চলবে ।ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে


পাকা সেতু নির্মাণের দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা



গ্রামপঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এমনকি উত্তরকন্যাতেও বহুবার লিখিত আবেদন করে এলাকার যোগাযোগ রক্ষার অন্যতম সেতুটি পাকা করার উদ্যোগ না নেওয়ায় গ্রামের বাসিন্দারা ক্ষোভে গ্রামপঞ্চায়েতের অফিসে তালা লাগিয়ে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রামপঞ্চায়েতে। আগামী দুএক মাসের মধ্যে এলাকার লোনাবতী নদীর উপরে পাকা সেতু নির্মানের ব্যাবস্থা না করা হলে ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ভাতুন গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় ৪০ টি গ্রামের বাসিন্দারা।


রায়গঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতুন  গ্রামপঞ্চায়েতের বেশকিছু গ্রামের কয়েক হাজার বাসিন্দা এলাকায় লোনাবতী নদীর উপর সেতু না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বর্ষার সময় ভরা নদীতে নৌকা দিয়ে পারাপারে যেমন সমস্যা তেমনি শুকনোর সময়ে বাঁশের মাঁচার উপর দিয়ে প্রান হাতে করে চলাচল করতে হয় তাজপুর, ঝিনুকপুর, কইলাহারা, ধাঙ্গিপুকুর, মোহনপুর সহ প্রায় চল্লিশটি গ্রামের কয়েক হাজার মানুষকে। রোগীকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে গ্রামের ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত,  ব্লক সদর রায়গঞ্জ শহরে আসা যাওয়া এমনকি ভাতুন গ্রামপঞ্চায়েত অফিসে আসাযাওয়া করতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। বহু বছর ধরে এলাকায় থাকা নদীর উপর পাকা সেতু নির্মানের দাবি করে আসছেন গ্রামের বাসিন্দারা কিন্তু কোনও সুরাহা হয়নি।  


প্রতিবারই ভোটের আগে নেতা মন্ত্রীরা পাকা সেতু নির্মানের প্রতিশ্রুতি দিয়ে যান আর ভোট পার হলেই তা ভূলে যান রাজনৈতিক নেতারা। এলাকার বাসিন্দারা বলেন জেলার মন্ত্রী গোলাম রব্বানি নিজে এই গ্রামে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি থেকে গিয়েছে প্রতিশ্রুতিতেই। স্বাধীনতার পর থেকে এই এলাকার মানুষ একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে কাটাচ্ছেন। তাঁরা অভিযোগ করে বলেন গ্রামপঞ্চায়েত থেকে ব্লক ও জেলা প্রশাসন এমনকি উত্তরকন্যাতে গিয়ে এলাকায় সেতু নির্মানের দাবি জানিয়ে এসেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের  " " "দিদিকে বলো " কর্মসূচিতেও আবেদন করা হয়েছিল। কিন্তু আজও সরকার থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই আজ বাধ্য হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষনের জন্য ভাতুন গ্রামপঞ্চায়েত তালাবন্ধ করে ঘেরাও করে বিক্ষোভে শামিল হয়েছেন ওই অঞ্চলের গ্রামগুলির কয়েক হাজার বাসিন্দা৷ অবিলম্বে সরকার থেকে সেতু নির্মানের উদ্যোগ না নিলে এই গন আন্দোলন আরও বৃহত্তর আন্দলোনে পরিনত করা হবে। ভোট বয়কটের হুমকি দিয়েছেন ভাতুন গ্রামপঞ্চায়েত এলাকার কয়েক হাজার বাসিন্দা। 

নিট পরীক্ষার আগে রহস্যজনক ভাবে নিখোঁজ কোন্নগরের বাসিন্দা অভিক মন্ডল


  হুগলী জেলার কোন্নগর বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভিক মন্ডল নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল।বৃহস্পতিবার অভিকের মা ঝর্ণা মন্ডল জানান গত মঙ্গলবার নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি।অভিকের বাবা কোলকাতা পুলিশে কর্মরত।আগামী রবিবার কোলকাতা মিন্টো পার্কে নিট পরীক্ষা দেওয়ার কথা অভিকের কিন্তু তার হটাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

পরিবার  সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে জিটি রোডের উপর অভিকের সাইকেল পাওয়া গেছে।উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিকের পরিবার।

ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চাপয়েত অফিস ঘেরাও করে তালা মেরে দিল বিজেপি পঞ্চায়েত সদস্যরা

 পঞ্চায়েত অফিসে তালা মারলো বিজেপি । তিন ঘন্টা পরে পুলিশ এসে তালা খুলে উদ্ধার করল উপপ্রধান সহ তেরোজনকে ।


ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চাপয়েত অফিস ঘেরাও করে তালা মেরে দিল বিজেপি পঞ্চায়েত সদস্যরা।বুধবার বিকেলে বিজেপির 8 জন পঞ্চায়েত সদস্য জেনারেল মিটিং বয়কট করে অফিসে তালা লাগিয়ে দেয়।

 এতে তৃণমূলের উপপ্রধান এবং প্রধান সহ ১৩ জন তৃণমূল সদস্য আটকে পড়েন। বিজেপি পঞ্চায়েত সদস্য এবং কর্মীরা অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপির অভিযোগ  শুধুমাত্র তৃণমূল সদস্যদের কাজের বরাত দেওয়া হচ্ছে। কিন্তু বিরোধী দল বিজেপি সদস্যদের কোন কাজের বরাত দেওয়া হচ্ছে না। ফলে জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের কাছে তারা খাটো হয়ে যাচ্ছে। তারা এলাকার কাজ করতে পারছেন না। তারা সমস্ত সদস্যদের কাজের সমবন্টনের দাবি জানায়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। বিজেপির আরও অভিযোগ ঘূর্ণি ঝড়ের ক্ষতিপূরণ  নিয়েও দুর্নীতি হয়েছে। বিজেপির দাবি  তাদের আটজন সদস্যকে সমান কাজ দিতে হবে। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। 

 প্রায় ৩ ঘণ্টা আটকে থাকার পর পুলিশ বিজেপি সদস্যদের কাছ থেকে  চাবি  নিয়ে পঞ্চায়েত  অফিসের তালা খোলে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের উপ প্রধানের দাবি বিজেপি সদস্যদের কাজ দেওয়া হয়। তারা মিথ্যা অভিযোগ করছে। অফিসে তালা দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান।

Wednesday, August 12, 2020

চকলেট খেয়ে অসুস্থ শিশু ঘিরে আতঙ্ক ছড়ালো জামালপুরে

চকলেট খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায়  আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে।কোভিডে জেরবার ভারত সহ গোটা বিশ্ব।তারই মধ্যে আবার চকলেট খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তৈরি হয়েছে নতুন এক আতঙ্ক। ঘটনা বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে  অসুস্থ হয়ে পড়া জামালপুরের রাণাপাড়ার শিশুর পরিবার।অভিযোগ পাবার পরেই  প্রশাসনিক কর্তারা নড়েচড়ে বসেছেন।বিষয়টি নিয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরকে তদন্তের জন্য আবেদন করছে ব্লক প্রশাসন ।পাশাপাশি শিশুর অসুস্থ হয়ে পড়ার কারণ নিয়ে  শুরু হয়েছে  তদন্ত।জামালপুর ব্লকের আভুজহাটি ২ পঞ্চায়েত এলাকার  প্রত্যন্ত গ্রাম রানাপাড়া ।এই গ্রামেই বসবাস করেন লক্ষণ কোঙার ও তাঁর পরিবার। 


একটি নামি সংস্থার চকলেট খেয়ে ছেলে অসুস্থ হয়েছে বলে দাবি করেন লক্ষণ বাবু সোমবার জামালপুর থানা ,বিডিও ও ব্লক স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন।তার ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত।প্রশাসনকে লক্ষণ বাবু জানিয়েছেন ,রানাপাড়া মোড়েই রয়েছে স্থানীয় সেখ  জহিরউদ্দিন  মোল্লার দোকান ।গত ৭ আগষ্ট ওই দোকান থেকে তিনি দুটি চকলেট কেনেন ।দোকানদার প্রতিটি চকলেটের  মূল্য  নেন ২০ টাকা । লক্ষণ বাবু ও তাঁর স্ত্রী লতাদেবী বলেন ,পরদিন সকালে ক্লাস ওয়ানে পড়া তাঁর ছেলে রাজদীপ ওই চকলেটের একটি খায়।এর পরেই রাজদীপ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের অভিযোগ । 


 লক্ষণ বাবু প্রশাসনকে জানিয়েছেন ,চকলেট খাওয়ার পরেই তাঁর ছেলের মুখ বেকে যেতে থাকে । গা হাত পা ফুলে যায়। সারা  শরীরে র‍্যাস বেরিয়ে গিয়ে চুলকাতে শুরু করে ।এর পরেই তিনি ছেলেকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়েযান ।ওই চিকিৎসক ছেলের চিকিৎসা করেন। চিকিৎসক জানিয়েদেন ,চকলেট খেয়ে বিষ ক্রিয়া হওয়ার কারণেই রাজদীপ অসুস্থ হয়ে পড়েছে । লক্ষণ বাবু জানান ,ওই চকলেট খেয়ে এলাকার আরও কয়েকজন শিশু একই রকম ভাবে অসুস্থ হয়েছে । রাজদীপের মা লতাদেবী আশঙ্কা প্রকাশ করেছেন ,“হয়তো নামি ব্র্যান্ডেড কোম্পানির মোড়কে নকল চকলেট বিক্রী হচ্ছে । যা খেয়ে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে । ”দোকান মালিক সেখ জহিরউদ্দিন এদিন বলেন ,লক্ষণ বাবু তাঁর দোকান থেকেই দুটি চকলেট কিনেছিলেন । কেনার পরদিন সকালে তিনি জানান ওই চকলেট খেয়ে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়েছে । যদিও চকলেটের এক্সপায়ারি ডেট ঠিক আছে  বলে লক্ষণ বাবুও জানিয়েছেন । কি কারণে এমনটা হল তা জানা নেই । জহিরউদ্দিন বলেন , সোমবার দোকানে পুলিশ তদন্তে এসেছিল । পুলিশ জানিয়েছে ,ওই চকলেট টেস্টিংয়ে পাঠাতে হবে। রিপোর্ট না আসা পর্যন্ত দোকান খোলা যাবে না বলে পুলিশ জানিয়ে দিয়ে গেছে ।সেই কারণে দোকান বন্ধ রেখেছেন । জহিরউদ্দিন জানান ,যে কোম্পানি ওই চকলেট তাঁকে সরবরাহ করেছে তাদের লোকজনকেও  তিনি ঘটনার কথা জানিয়েছেন । জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ 
চিকিৎসক আনন্দমোহন গড়াই বলেন ,“শিশুর বাবা লিখিত ভাবে ছেলের অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়েছে । তবে চিকিৎসার জন্য তিনি ছেলেকে হাসপাতালে আনেন নি ।চকলেট খেয়েই শিশুর  ফুড পয়েজেন হয়েছে কিনা তা চিকিৎসা না করে বলা সম্ভব নয় ।তবে প্রশাসন নিশ্চই চকলেট টেস্টিংয়ের ব্যবস্থা করবে। রিপোর্ট পেলে জানাবযাবে চকলেটে ক্ষতিকারক কোন উপাদান ছিল কিনা ।বিডিও শুভঙ্কর মজুমদার বলেন ,“ শিশুর বাবা ব্লক অফিসে অভিযোগ জমা দিয়েছেন । তবে এই ধরনের অভিযোগের বিষয়গুলি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর দেখাশুনা করে । তাই শিশুর পরিবারের অভিযোগের বিষয়টি বুধবার জেলার  ক্রেতা সুরক্ষা দপ্তরের অ্যাসিন্ট্যান্ট ডাইরেক্টারের কাছে পাঠানো হচ্ছে। ওনারা  ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...