Search This Blog

Followers

Tuesday, June 16, 2020

বিধাননগর দক্ষিণ থানার তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া ওলা বাইক,গ্রেফতার দুই

নিকোপার্কের কাছ থেকে ওলা বাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই।গ্রেফতার বাইক ছিনতাইবাজ ও রিসিভার।গ্রেফতার করে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।


পুলিশ সূত্রের খবর
গত ১৩ তারিখ রাতে তপসিয়ার বাসিন্দা এক ওলা বাইক চালক বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ করে যে পিকনিক গার্ডেন থেকে এক ব্যক্তি এর বাইক বুক করে সকালে ।সেখান থেকে উঠে সেই বাইকে করে কলকাতা নিউটাউন রাজারহাট সল্টলেক ভাঙর এই সমস্ত এলাকা সারা দিন ধরে ঘুরে বেড়ায়।এর পর সন্ধ্যে বেলায় বাড়ি ফেরার নাম করে কলকাতার দিকে যাওয়ার সময় বাইকের চালকের বাথরুম পেলে নিকোপার্কের কাছে দাঁড়ায়।সেই সুযোগে ওই বাইক আরোহী বাইক নিয়ে চম্পট দেয়।থানায় অভিযোগ দায়ের এর পর পুলিশ তদন্তে নেমে বাইক আরোহী অজিত আলী বৈদ্য (কাশিপুর, ভাঙর) কে গ্রেফতার করে কেষ্টপুর থেকে।তাকে জিজ্ঞাসাবাদ করে যার কাছে বাইক বিক্রি করেছিল সেই রিসিভার রকিবুল মোল্লা (কাশিপুর ,ভাঙর) কে ও গ্রেফতার করা হয়।উদ্ধার হয় ছিনতাই হওয়া বাইক টিও।আজ ধৃতদের বিধান নগর আদালতে তোলা হবে।

করোনা থেকে মুক্তি পেতে আরাদ্ধ দেবতার পূজা



 করোনা সংক্রমন থেকে মানুষের মুক্তি দেওয়ার প্রার্থনা জানিয়ে আরাধ্য দেবতার পূজা দিলেন আলিপুর দুয়ারের ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা।এদিন কালজানি নদীর ঘাটে গিয়ে স্নান সেরে ভক্তিভরে তাঁরা করোনা পুজো সারেন।
 আলিপুরদুয়ার পুরসভার  ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন মহিলা মিলে করণা পুজোর আয়োজন করেন। জানা যায় মঙ্গলবার সকাল থেকেই নিয়মনিষ্ঠা করে এই পুজোর আয়োজন করেন তারা। যদিও এক শ্রেণীর মানুষেরা করোনা পূজাকে অন্ধবিশ্বাস বলেছেন। অন্যদিকে ওই এলাকার কয়েকজন মহিলারা একত্রিত হয়ে পুজোর বিভিন্ন সামগ্রী যেমন লাড্ডু,পান,সুপারী,ধুপকাঠি,মোম সহ একাধিক জিনিস নিয়ে এই পুজোর আয়োজন করেন। তারা জানান মূলত বিশ্বে করোনা আতঙ্ক এবং করোনা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই পুজোর আয়োজন করেছেন তারা।যাতে মানুষ সুস্থ্য থাকেন।করোনার ভয়াল গ্রাস থেকে  বিশ্ব  মুক্তি পায়।

Monday, June 15, 2020

বারুইপুরে ৫৮ টি চোরাই গ্যাস সিলিন্ডার সহ গ্রেফতার এক


বারুইপুর পুলিশএনফোর্সমেন্ট শাখা ও বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার বলবলিয়া মোড় থেকে একটি TATA ACE  (WB 19 K 2335)গাড়ি আটক করে। ঐ গাড়ি থেকে এক ব্যাক্তি সহ ৫৮ টি  চোরাই রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। ঐ সিলিন্ডার গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ

খুলে গেল বেলুড় মঠের দরজা

আজ থেকে খুলল বেলুড় মঠের দরজা। সোমবার সকাল ন'টায় সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বেলুড় মঠের সিংহদুয়ার। তবে একাধিক বিধি নিষেধ, এবং নিরাপত্তা মেনেই খোলা হয় মঠ।


 বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে দর্শনার্থীদের জন্য মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।


 মূল দরজায় বসানো হয়েছে স্যানিটাইজার মেশিন। তবে মন্দিরের দরজা খুললেও সমস্ত জায়গায় যাওয়ার অনুমতি মিলবে না দর্শনার্থীদের।


রামকৃষ্ণ মন্দির, ব্রহ্মনন্দ মন্দির, সারদা মায়ের এবং বিবেকানন্দ মন্দির এই আপাতত প্রবেশের অনুমতি দেওয়া হবে দর্শনার্থীদের। সকাল ৯'টা থেকে বেলা ১১ টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যে কেউ এসে দর্শন করতে পারবেন।

Saturday, June 13, 2020

বনি ক্যাম্পে দক্ষিণ রায়ের দর্শন

সুন্দরবনের বনি ক্যাম্প এলাকায় দেখা মিললো রয়েল বেঙ্গল টাইগারের। আমফান ঘূর্ণিঝড়ে সুন্দরবনের প্রায় ১০৫ কিলোমিটার নেটের ফেন্সিং নষ্ট হয়ে গিয়েছে, জোর কদমে চলছে সেই ফেন্সিং মেরামতির কাজ‌ কয়েকদিন আগেই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এসে পিরখালি জঙ্গলে ফেনসিং মেরামতির কাজে ব্যস্ত বনকর্মীদের উৎসাহ দিয়ে গিয়েছিলেন। আর শনিবার বিকেলে  বনকর্মীরা যখন ঐ ফেন্সিং এর কাজ করছিলেন তখনই দক্ষিণরায় কে বনি ক্যাম্প এর মিষ্টি জলের পুকুরে জল খেতে আসতে দেখতে পায়।


যদিও এই সময় সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষেধ আছে,তবে আর কিছুদিন পরেই সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।তাই পর্যটকদের কাছে দক্ষিণ রায়ের দর্শন অনেকটাই নিশ্চিত ভাবছে বনকর্মীরা।  আমফান ঘূর্ণিঝড়ের পরে এই প্রথম বনকর্মীরা  দেখতে পেলেন রয়েল বেঙ্গল টাইগার।

একটি ইনোভা গাড়ি থেকে ব্রাউন সুগার সহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ


একটি ইনোভা গাড়ি থেকে ব্রাউন সুগার সহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ। পাচারকারীরা নদীয়ার কৃষ্ণনগর থেকে আলিপুরদুয়ারের জয়গাঁ যাচ্ছিল।  ধৃতদের শনিবার রায়গঞ্জ আদালতে তোলা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও আন্তর্জাতিক মাদক পাচারচক্র এর সাথে যুক্ত রয়েছে কিনা তার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং।



পুলিশ সূত্রে জানা গিয়েছে,  একটি ইনোভা প্রাইভেট গাড়ি করে চারজন মাদক পাচারকারী ব্রাউন সুগার নিয়ে কৃষ্ণনগর থেকে জয়গাঁ যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় ৩৪ ও ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং বসায়। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং বলেন, ইটাহার থানার বৈদরা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে  পুলিশের নাকা চেকিংয়ে ওই ইনোভা গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির সীটের নীচ থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।



 গ্রেফতার করা হয় শাহিম খান, রশিদুল ইসলাম, আবদুল মিঞা, মোস্তাফা নামের চারজন মাদক পাচারকারীকে। ধৃতদের শনিবার রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

কামাল গাজীর মোড় থেকে ৮০ কেজি গাঁজা সহ গ্রেফতার চার

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি ও তার দল এবং নরেন্দ্রপুর থানার পুলিশ যৌথ ভাবে নরেন্দ্রপুর থানার কামালগাজির মোড় থেকে ৮০ কেজি গাঁজা সহ চার ব্যাক্তিকে গ্রেফতার করে।যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা।


 ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং নগদ ৩৬৩০ টাকা উদ্ধার করে পুলিশ এবং তাদের ব্যবহার করা বোলেরো অটো পিক আপ ভ্যানটি আটক করে।


ধৃতদের নাম - জাফর ঘরামী,রুলামীন লস্কর ,গিয়াস উদ্দিন গাজী ও বুয়া সাহা।এরা সবাই বারুইপুর এবং সোনারপুর থানার বাসিন্দা। এত পরিমাণ গাঁজা তারা কোথা থেকে সংগ্রহ করলো এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...