Search This Blog

Followers

Friday, June 26, 2020

বিমান বন্দরে কিরগিস্তান থেকে ফেরা ডাক্তারি ছাত্রদের সাথে পুলিশের বচসা

কিরগিস্তানে আটকে পড়া ডাক্তারি পড়ুয়ারা গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর হোটেল কোয়ারইন্টিনে যাওয়া নিয়ে বচসা শুরু করে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ এর সাথে। 


প্রায় চার ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর 
অবশেষে পড়ুয়ারা যে যার বাড়িতে ফিরে যায়।  বিমানে ফেরা ১৫১ জন পড়ুয়ার কেউই হোটেল কোয়ারেন্টিনে না গিয়ে হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। রাত ১টা নাগাদ সকল পড়ুয়াই প্রায়  জোর করে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে চলে যায়।


লক ডাউন পিরিয়ডে স্কুল ফি মুকুবের দাবীতে অভিবাবকদের বিক্ষোভ " ডি পি এস " এ

নো স্কুল, নো ফি ,- এই দাবিতে ডি.পি.এস. মেগাসিটি স্কুলের গেটের সামনে অভিভাবকদের বিক্ষোভ।


শুক্রবার সকাল ১১ টায় রাজারহাট থানা এলাকার মোহাম্মদপুরে ডিপিএস মেগাসিটি স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। তাদের দাবি করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস চলছে। এইভাবে অনলাইনে বাচ্চারা ঠিকমত পড়াশোনা করতে পাচ্ছে না।
অভিযোগ, অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করলে  সেই বিক্ষোভ আটকাতে স্কুল কর্তৃপক্ষ স্কুলে কর্মরত মহিলাদের কে স্কুলের বাইরে পাঠায়। এরপর অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বচসা শুরু হয়। বেশ কিছুক্ষণ পরে অভিভাবকরা বিক্ষোভ তুলে নেয়।

Thursday, June 25, 2020

৮ ফুট "নাজা নাজা"প্রজাতির কেউটে সাপ উদ্ধার মুকুন্দপুর থেকে

জয়নগর থানার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রাম থেকে বুধবার দুপুরে উদ্ধার হলো প্রায় আট ফুট মাপের একটি বড়ো কেউটে সাপ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মুকুন্দপুর এলাকায় একটি ঝিলে মাছ ধরার সময় জালে মধ্যে আটকে পড়ে ঐ বিষধর সাপটি। ভয় পেলে ও খুব সাবধানে ঐ সাপ সমেত জালটি জল থেকে ডাঙায় তুলে বনদপ্তর কে খবর দেয় গ্রামের মানুষ। খবর পেয়ে মথুরাপুর বিট অফিস থেকে বনদপ্তরের কর্মীরা এসে পৌঁছায়। 


মথুরাপুর বিট অফিসার সনাতন সরদার নিজেই ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করেন। তিনি বলেন,এটি "নাজা নাজা" প্রজাতির কেউটে সাপ।আমফানের পরে বহু ঘরবাড়ি ভেঙে যাওয়ায় সাপের আস্তানা নষ্ট হয়ে যায় তাই এদিক ওদিকে লোকালয়ে সাপের উপদ্রব বেড়ে গিয়েছে এদিনের উদ্ধার করার সাপ টি এখন সম্পূর্ণ সুস্থ আছে বলেও জানান তিনি। সাপটিকে উদ্ধার করে বারইপুর রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে।

গোসাবায় আমফান বিদ্ধস্ত এলাকার গর্ভবতী মায়েদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন চিকিৎসকরা

গোসাবা ব্লকের দুস্থ গর্ভবতী মহিলাদের জন্য হাসপাতালের পক্ষ থেকে দান করা হল খাদ্যসামগ্রী,বসিয়ে খাওয়ানো হল নানান পদের খাবার।



গর্ভবতী মা দের  ফল এবং অন্যান্য আহার্য সামগ্রী যা কিনা গর্ভস্থ শিশুর বৃদ্ধির সহায়ক ,সেইসব খাবার তুলে দেওয়া হল এলাকার গর্ভ বতি মা দের হাতে। 


 গোসাবা ব্লকের  দুঃস্থ গর্ভবতী মহিলাদের পরিবারের পক্ষে সময়োপযোগী  খাবার এই লক ডাউন পরিস্থিতির মধ্যে  সংগ্রহ করা সম্ভব নয় ।এমনিতেই করোনা তে কাজ  হারিয়েছেন অনেকেই তারপর আমফানে  ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ফলেই ইচ্ছে থাকলেও সামর্থ্য  নেই সেই সব পরিবারের।তাই গোসাবা ব্লক  হাসপাতালের পক্ষ থেকে ডক্টর ইন্দ্রনীল বর্গীর উদ্যোগে  এবং গোসাবা ব্লকের  বিডিও সৌরভ মিত্র  এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত মন্ডল এর সহযোগিতায় আজ তিরিশ  জন অধিক  দুস্থ গর্ভবতী মহিলাদের জন্য  আহারের আয়োজন করা হয়েছিলো। খাদ্য তালিকায় ছিলো, ভাত শাক ভাজা আলু কুমড়ো সহযোগে বিভিন্ন সবজির একটি পদ, মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের ঝোল,  চাটনি, মিষ্টি দই শেষে বিভিন্ন ধরনের ফল, শুধুমাত্র আজকের দিনে এলাহি আয়োজনের  ব্যবস্থা তা নয়, তারা এই সময়ে  আরো বেশ কিছুদিন এমনই পুষ্টিকর খাবার বাড়িতে খেতে পারেন তার জন্য তাদেরকে  বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ এবং নিমপীঠ  রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়েছে । পাশাপাশি  এই সময় গর্ভবতী মহিলারা কেমন ধরনের সুষম আহার করবেন সেই ব্যাপারে একটি সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয় ব্লক চিকিৎসকের পক্ষ থেকে। সবশেষে তাদের মেডিকেল চেকআপ করা ও হয।এই সময় মায়েদের কিভাবে থাকা উচিত সে গর্ভবতী মায়েদের সচেতন ও করা হয়।

অভিনব কায়দায় ছিনতাই যশোর রোডে

অভিনব কায়দায় ছিনতাই যশোর রোডে। মিতা মজুমদার নামে এক মহিলা, ছেলেকে দেখতে হাসপাতাল যাচ্ছিলেন সেই সময় দুটি বাইক করে চার বাইক আরোহী তাদের রাস্তা আটকে মিতা দেবী কে বলেন লক ডাউনে সোনার জিনিস পরে বাইরে বেরোনো যাবে না, নিজেদের পরিচয় দেয় পুলিশ আধিকারিক বলে।


  এরপর মিতা দেবীকে বলা হয় সোনার জিনিস খুলে ব্যাগের ভিতর রাখতে। মিতা দেবী ব্যাগের ভিতর সোনার জিনিস খুলে রেখে গাড়ি নিয়ে আবার ডাক্তার খানার উদ্যেশে রওনা দেয়। এরপর বাইক আরোহীরা ফের মিতা দেবীর পথ আটকায় আর বলে আপনার নাম ও কি কি জিনিস রাখলেন তা খাতায় লিখতে হবে বলে ফের দেখতে চান তারপর সোনার জিনিস গুলো নিয়ে চম্পট দেয় বাইক আরোহীরা। ঘটনার তদন্তে বিমান বন্দর থানার পুলিশ। ইতি মধ্যে পুলিশ তদন্তে নেমে খতিয়ে দেখছে এলাকার সিসিটিভি ফুটেজে।


সবিস্তারে জবর খবর কে জানালেন মিতা মজুমদার,শুনুন ঠিক কি ঘটেছিল - 





বাজ পড়ে আগুনে ভষ্যিভূত তিনটি দোকান

বাজ পড়ে আগুনে ভস্মীভূত ৩ টি দোকান। আজ সকালে ঘটনাটি ঘটেছে  আলিপুরদুয়ারের পুরাতনবাজারে।ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা ।বৃহস্পতিবার ভোর থেকেই আলিপুর দুয়ারের বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মুষল ধারে  বৃষ্টি শুরু হয়। 


সকাল ৫ টা নাগাদ  পুরাতন বাজার এলাকায় প্রচণ্ড জোরে আওয়াজ হয়ে বাজ পড়লে তিনটি দোকানে আগুন লেগে যায়।সাথে সাথে এলাকার মানুষ বাজারে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং দমকল এ খবর দেয়।ঘন্টাখানেকের মধ্যে দমকল এলেও বাঁচানো যায়নি দোকান তিনটি।


পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হাওড়ার ব্রিজে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের।

পেট্রো পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হাওড়া ব্রিজে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল যুব কংগ্রেসের । 


বৃহস্পতিবার সকালে হাওড়া জেলা যুব তৃনমূলের পক্ষ থেকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয় ।হাওড়া ব্রিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ায় বিক্ষোভকারীরা। যুবনেতা অভিজিৎ বটব্যাল বলেন,লকডাউন ও উম্ফাণের ফলে সাধারণ মানুষের জীবন চলছে অতি কষ্ঠে । তারমধ্যে কেন্দ্র সরকার যেভাবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি করছে তাতে সাধারণ মানুষের সমস্যা আরো বাড়বে । কেন্দ্র সরকার এ ব্যাপারে বিবেচনা যদি না করেন, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে । 


ঘটনার জেরে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায় হাওড়া ব্রিজে ।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...