আবার ও জেলায় ভালো ফল দক্ষিণ বারাশত শিবদাস আচার্য্য উচ্চ বিদ্যালয়ে।গত বুধবার এই বিদ্যালয়ের ছাত্র সৌম্য দীপ সরদার ৬৮৫ নং পেয়ে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছিল,এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঐ স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী বিপাশা চক্রবর্তী ৪৯৩ নং পেয়ে আবার ও দক্ষিণ বারাশত উচ্চ বিদ্যালয়ের নাম জেলার শীর্ষে নিয়ে গেল।
Search This Blog
Followers
Friday, July 17, 2020
আবার ও জেলায় নাম উজ্জ্বল করলো দক্ষিণ বারাশত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়
আবার ও জেলায় ভালো ফল দক্ষিণ বারাশত শিবদাস আচার্য্য উচ্চ বিদ্যালয়ে।গত বুধবার এই বিদ্যালয়ের ছাত্র সৌম্য দীপ সরদার ৬৮৫ নং পেয়ে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছিল,এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঐ স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী বিপাশা চক্রবর্তী ৪৯৩ নং পেয়ে আবার ও দক্ষিণ বারাশত উচ্চ বিদ্যালয়ের নাম জেলার শীর্ষে নিয়ে গেল।
বিধাননগরে কনটেইনমেন্ট জোন গুলি পরিদর্শন করলেন নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার
বিধান নগর পুলিশ কমিশনারেট এর নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার শুক্রবার এলাকার কনটেইনমেন্ট জোন ঘুরে দেখলেন,এদিন বিধান নগর কমিশনারেট এর পনেরোটা কনটেইনমেন্ট জোন ঘুরে তিনি জানান , কন্টাইন্মেন্ট জোনে যে নিয়ম গুলো আছে সেগুলি ঠিক ঠাক মানা হচ্ছে কিনা আমরা দেখছি যারা এখানে আছে তাদের কোন সমস্যা হচ্ছে কিনা সেগুলি ও দেখছি এছাড়া আজ আমরা প্রত্যেকটা থানা এলাকায় যারা মাক্স পড়ছে না তাদের হাতে মাক্স তুলে দিচ্ছি এবং তাদেরকে করোনা সংক্রমণের ব্যাপারে সচেতন করছি পরবর্তী সময়ে যারা মাস্ক পরছেনা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Thursday, July 16, 2020
বাঁশের ব্যারিকেডে থমকে গেল বি জে পি র মিছিল,পৌঁছতে পারলোনা এস পি অফিস পর্য্যন্ত
পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে মাঝরাস্তাতে বসে পড়তে হল বিজেপি কর্মি ও সমর্থকদের।পুলিশ আগেই বাঁশের ব্যারিকেড করে রেখেছিল।
ফলে ব্যারিকেড ভেঙ্গে এগোতে পারেনি বিজেপি কর্মিরা।শেষে বাধ্য হয়ে রাস্তায় বসে পড়েন বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ নেতা কর্মিরা।বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,হেমতাবাদের বিজেপি বিধায়ক কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।রাজ্যে পুলিশের প্রতি আমাদের কোন ভরসা নেই। এই ঘটনাটি সিবি আই কে দিয়ে তদন্তের দাবি করেছেন তিনি।তিনি আর ও বলেন,তিন দিন ধরে আমাদের আন্দোলন চলছে।আজ পুলিশ সুপারের অফিসের সামনে প্রতীকি বিক্ষোভ করার কথা ছিল।কিন্তু পুলিশ আমাদের এগোতে দেয়নি।করোনা পরিস্থিতিতে আমরা কম লোক এসেছিলাম।কিন্তু আমাদের আটকে দেওয়া হল।তার অঅভিযোগ পুলিশ তৃনমুল কংগ্রেসের দলদাসে পরিনত হয়েছে।এই রাজ্যের পুলিশের উপর আমাদের ভরসা নেই।
ত্রানে দুর্নীতির অভিযোগ তুলে ব্লক কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালো ভাঙরের আমফান ক্ষতিগ্রস্ত রা
আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্থরা টাকা পাচ্ছে না। দেখে দেখে তৃণমূলের কর্মীদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে দাবি। সেই দাবি তুলে ব্লকের কর্মীদেরকে ঘিরে বিক্ষোভ দেখাল। ভাঙড়ের কাশিপুর থানার মিদদে পাড়া এলাকার ঘটনা।
প্রশাসন সূত্রে খবর ধাপে ধাপে আমফানের ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া হচ্ছে। প্রথম ধাপে টাকা পাওয়ার পর দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের নাম জানানোর জন্য এলাকায় গিয়েছিলেন ভাঙড় 2 নম্বর ব্লকের প্রতিনিধিরা। দ্বিতীয় ধাপে ও তৃণমূল কর্মীদেরকে টাকা দেয়া হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। তাই জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে এদিন ব্লকের কর্মীদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। যে সমস্ত ব্লকের কর্মীরা এলাকায় এসেছিল তাদের কাগজপত্র কেড়ে নেয়া হয় বলে দাবি। পরে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসীদের দাবি এই সমস্ত এলাকায় যারা তৃণমূলের কর্মী বা যাদের পাকা বাড়ি আছে তাদেরকেই দেখে দেখে আমফানের টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যারা প্রকৃত প্রাপ্য তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। তাই তারা বিক্ষোভ দেখায়। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি জানান ভাঙড় 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদেরকে টাকা দেয়া হচ্ছে। এখানে তৃণমূল বা জমি কমিটির কোন ব্যাপার না। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আরাবুল বাবু। এদিকে ব্লক প্রশাসন সূত্রে খবর যদি টাকা পাওয়া নিয়ে কোন রকম সমস্যা হয় তাহলে ব্লক এসে জমি কমিটিকে আলোচনায় বসার কথা জানানো হয়েছে।
Tuesday, July 14, 2020
বহরমপুরে ৩৪ নং জাতীয় সড়কে গ্যাস আতঙ্ক
গ্যাসের গাড়ি লিক হয়ে যাওয়ায় চাঞ্চল্য ৩৪ নম্বর জাতীয় সড়কে।
বহরমপুর গির্জার মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর হঠাৎই হিন্দুস্থান পেট্রোলিয়ামের একটি গ্যাসের কন্টেনার লিক হয়ে যাওয়ায় ঘটে বিপত্তি।এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।মুহুর্তের মধ্যে এলাকা ফাঁকা করে দেওয়া হয়।দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
Saturday, July 11, 2020
করোনা আক্রান্ত বিগ বি
করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি তিনি। টুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি ।তার পরিবারের সকলের ও করো না পরীক্ষা করা হচ্ছে ।যদিও তাদের পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি ।ভারতীয় সিনেমার এই কিংবদন্তি জানিয়েছেন যারা বিগত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছিলেন তারা দয়া করে করোনা পরীক্ষা করে নিন ।সবাইকে সুস্থ থাকার প্রার্থনা ও জানিয়েছেন তিনি।
ভগবত পুরে জঙ্গল থেকে লোকালয়ে হরিণ
জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ভগবতপুরে।স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে ভাগবতপুর কুমির প্রকল্প পাশের জঙ্গল থেকে হরিণের একটি দল কুমির প্রকল্পের পাশে মিষ্টি জলের পুকুরে জল খাবার জন্য আসে,ঠিক তখনি এলাকার কয়েকটি কুকুর তাদের তাড়া করলে একটি হরিণ গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবং নরম মাটিতে পা পিছলে পুকুরের মধ্যে পড়ে যায় ।
কুকুরগুলো তার পিছু নিয়ে সেখানে গিয়ে হরিণটিকে আঁচড়ে কামড়ে দেয়।একসাথে অনেক কুকুরের চিৎকারে ভাগবতপুর কুমির প্রকল্পের বনকর্মীরা এবং গ্রামের লোকজন দৌড়ে আসে।তারা দেখে গ্রামেরই একটা পুকুরে হরিণকে ঘিরে অনেকগুলি কুকুর চিৎকার করছে।সাথে সাথে বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে পাথর প্রতিমা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার পশু চিকিৎসকরা হরিণ টির চিকিৎসা শুরু করেন তবে চিকিৎসকরা জানান , হরিণটি গর্ভবতী, পরবর্তীকালে হরিণের ক্ষতস্থানে ওষুধ দিয়ে হরিণটিকে সুস্থ করার চেষ্টা করে চিকিৎসকরা। বনকর্মীরা জানান, সুস্থ্য হলেই হরিণটি কে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
কুকুরগুলো তার পিছু নিয়ে সেখানে গিয়ে হরিণটিকে আঁচড়ে কামড়ে দেয়।একসাথে অনেক কুকুরের চিৎকারে ভাগবতপুর কুমির প্রকল্পের বনকর্মীরা এবং গ্রামের লোকজন দৌড়ে আসে।তারা দেখে গ্রামেরই একটা পুকুরে হরিণকে ঘিরে অনেকগুলি কুকুর চিৎকার করছে।সাথে সাথে বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে পাথর প্রতিমা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার পশু চিকিৎসকরা হরিণ টির চিকিৎসা শুরু করেন তবে চিকিৎসকরা জানান , হরিণটি গর্ভবতী, পরবর্তীকালে হরিণের ক্ষতস্থানে ওষুধ দিয়ে হরিণটিকে সুস্থ করার চেষ্টা করে চিকিৎসকরা। বনকর্মীরা জানান, সুস্থ্য হলেই হরিণটি কে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Subscribe to:
Comments (Atom)
১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।
১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...








