Search This Blog

Followers

Tuesday, August 4, 2020

কোটি টাকা ব্যাংক প্রতারণা র অভিযোগে সল্ট লেকে গ্রেফতার এক

গ্রাহকের অজান্তে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক একাউন্ট।সেই চক্রের এক মাথাকে গ্রেফতার করলো বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

সল্টলেকের বেসরকারি ব্যাংকের গ্রাহকের এস এম এস ও মেল আইডি চেঞ্জ করে এক গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক।অভিযুক্তের নাম সমীরণ সাহা (খরদহ)।ধৃত ব্যক্তি এ্যান্টিক জিনিস এর ব্যবসা করে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে।পুলিশ এর অনুমান এই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত আছে , তা না হলে কি করে এই ভাবে তথ্য বাইরে বেরোয়। পুলিশ ঐ ব্যক্তির খোঁজ চালাচ্ছে ।
পুলিশ সূত্রে খবর,৩০/৭/২০২০ তারিখে সল্টলেকের সেক্টর ফাইভের বেসরকারি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার (আই সি আই সি ব্যাংক)
থানায় অভিযোগ করে যে তার বাগুইআটি এলাকায় ব্রাঞ্চ থেকে এক গ্রাহকের একাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা বিভিন্ন একাউন্টে ট্রান্সফার হয়।সেই মতো পুলিশ তদন্তে নামে।এর পর বিধান নগর সাইবার ক্রাইম থানা তদন্ত শুরু করে।তদন্তে নেমে পুলিশ খরদহ এর বাসিন্দা সমীরণ সাহাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে ,অভিযুক্ত সমীরণ কোনো ভাবে ওই ব্যাংকের গ্রাহকদের ডিটেলস সংগ্রহ করে।এর পর ব্যাংকে গ্রাহক পরিচয় দিয়ে সমস্ত তথ্য দিয়ে জানায় কোনো কারণে তার ব্যাংকের এস এম এস এলার্ট নাম্বার ও মেল আইডি চেঞ্জ করতে হবে।সেই মতো চেঞ্জ হয়ে যায়।এর পর একটি app ডাউনলোড করে (আই মোবাইল app)।সেখান থেকে ওই গ্রাহকের একাউন্ট থেকে বিভিন্ন একাউন্টে টাকা ট্রান্সফার করে নেয়।এই ভাবেই সে প্রতারণা করতো।যেহেতু এস এম এস এলার্ট নাম্বার চেঞ্জ হয়ে যেত সেই কারণে গ্রাহক কিছুই জানতে পারতো না।
এখানেই প্রশ্ন এই অভিযুক্ত কি ভাবে ব্যাংকের গ্রাহকের ডিটেলস পেয়ে যেত তবে কি এই সব কিছুর পিছনে ব্যাংকের কেউ জড়িত আছে ? সেই বিষয় তদন্ত করে দেখছে তদন্তকারি পুলিশ কর্তারা।মঙ্গলবার ধৃতকে বিধান নগর কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।এই ঘটনার সাথে বাকি আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানি ,গ্রেফতার অটো চালক।

চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আটো চালক।নাম প্রলয় মল্লিক।গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ।আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।


পুলিশ সূত্রে খবর ,রবিবার সন্ধ্যে সাত টা নাগাদ সল্টলেকের বাসিন্দা এক তরুণী বিধান নগর স্টেশন থেকে বাড়ি ফেরার উদ্যেশে অটোতে ওঠে ।এর পর সল্টলেকে ঢোকার পর বিভিন্ন রাস্তায় ঘোরাতে থাকে বলে অভিযোগ।এবং তাকে শ্লীলতাহানি করা হয়।রাস্তায় কোনো ভাবে অটো থেকে নেমে বাড়ি চলে যায়।পরিবারকে সব কথা জানবার পর গতকাল অটো নাম্বার দিয়ে বিধান নগর উত্তর থানায় অভিযোগ করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অটো চালক প্রলয় মল্লিককে গ্রেফতার করে।

Sunday, August 2, 2020

এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাসন্তীতে, চলল গুলি


বাসন্তীঃ এলাকা দখলকে কেন্দ্র করে নতুন করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগণার বাসন্তীতে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার পেটুয়াখালির শেখ পাড়ায়। ঘটনার জেরে গুলি চলে এলাকায়। দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের নাম মহৎ শেখ ও শারুখ শেখ। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। ঘটনায় অভিযোগের তীর যুব তৃণমূল কর্মীদের দিকে।

সুন্দরবনে আবার বাঘের আক্রমনে মৃত্যু মৎস্যজীবীর



বাঘের হানায় প্রাণ গেল এক মৎসজীবী র। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মরিচ ঝাঁপির জঙ্গলের কাছে। নিহতের নাম সুশান্ত মন্ডল। এদিন সকালে গোসাবার সাত জেলিয়ার বিধান কলোনি থেকে সঙ্গীদের সাথে মাছ কাঁকড়া ধরতে জঙ্গলে গিয়ে বাঘের হামলার মুখে পড়েন সুশান্ত। সঙ্গীরা বাঘের হাত থেকে তাকে প্রথমে উদ্ধার করতে পারে নি। পরে গ্রামে এসে তারা বিষয়টি জানালে গ্রামের মানুষজন সেই জঙ্গলে গিয়ে সুশান্তর মুণ্ডহীন দেহ উদ্ধার করে।

Saturday, August 1, 2020

রাম মন্দিরের ভূমি পূজায় পুরুলিয়া জেলার অযোধ্যা রামমন্দিরের মাটি পাঠালো বিজেপি



ভারতীয় জনতা পার্টির বাঘমুন্ডি বিধান সভার পক্ষথেকে অযোধ্যা পাহাড়ের রামমন্দির ۔ সীতাকুন্ডু ও লহরিয়া শিব মন্দিরের মাটি পাঠানো হলো রাম মন্দিরের ভূমি পূজায় |

বিজেপি জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো , বাঘমুন্ডি বিধান সভার বিজেপি কনভেনার জগদীশ কুমার ও কার্যকরতা রাকেশ মাহাতো জানান আজ আমাদের সোভাগ্য যে এখান কার মাটি যাচ্ছে কারণ পুরানা শাস্ত্রেও এই অযোধ্যার উলেখ্য রয়েছে এখানেও রামমন্দির ও সীতাকুন্ড আছে তাই আজ আমরা এখানকারও মাটি পাঠাচ্ছি রাম মন্দির ভূমি পূজায় |


যদিও আমরা লকডাউনের জন্য অনেকের যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছিনা |
এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা ও স্থানীয় বিজেপি কার্যকরতা গন |

Tuesday, July 28, 2020

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য শাসনে

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা র শাসন ব্যানার্জি পাড়ায়। ওই পাড়ার এক হোমিওপ্যাথিক চিকিৎসক গণেশ সাহা র  চেম্বারে র ঠিক সামনেই আজ সকালে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ।

সাথে সাথে তারা বারইপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করে। অল্পক্ষণের মধ্যেই যেহেতু শনাক্ত করে মৃতের এক নিকট আত্মীয়। জানা যায় মৃতের নাম সিরাজ খা, বাড়ি লক্ষীকান্তপুর এ। তবে সিরাজ গ্রামে গ্রামে ফেরি করে বেড়াতো, থাকতো ঝিনকির হাটে তার শ্বশুরবাড়িতে। অন্যান্য দিনের মতো গতকালও সে ফেরি করতে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেনি বলে জানায় তাঁর ভায়রাভাই বাবলু শেখ।তবে যেহেতু মৃতের মাথায় আঘাতের চিহ্ন  আছে এবং পাশে একটি চেলা কাঠ পড়েছিল, তাই বাবলু সেখের দাবি তার ভায়রা ভাইকে কেউ খুন করে ওখানে ফেলে দিয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

সোনারপুরে আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিস।



আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিস। ঘটনায় তিনজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের সাথে বাংলাদেশী পাচার চক্রের যোগ রয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। সোনারপুরে একটি বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে মইদুল লস্কর, আনারুল মোল্লা, সহিদুল সর্দার নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে আনারুল দক্ষিন চব্বিশ পরগনা জুড়ে বিভিন্ন জায়গায় বাইক চুরির কাজ করত। বাইক চুরি করে মহিদুলের মাধ্যমে চোরাই বাইক বাংলাদেশে পাচার করত বলে জা ও গিয়েছে। সারা রাজ্য জুড়েই এদের নেটওয়ার্ক আছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...