Search This Blog

Followers

Thursday, September 10, 2020

নিট পরীক্ষার আগে রহস্যজনক ভাবে নিখোঁজ কোন্নগরের বাসিন্দা অভিক মন্ডল


  হুগলী জেলার কোন্নগর বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভিক মন্ডল নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল।বৃহস্পতিবার অভিকের মা ঝর্ণা মন্ডল জানান গত মঙ্গলবার নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি।অভিকের বাবা কোলকাতা পুলিশে কর্মরত।আগামী রবিবার কোলকাতা মিন্টো পার্কে নিট পরীক্ষা দেওয়ার কথা অভিকের কিন্তু তার হটাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

পরিবার  সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে জিটি রোডের উপর অভিকের সাইকেল পাওয়া গেছে।উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিকের পরিবার।

ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চাপয়েত অফিস ঘেরাও করে তালা মেরে দিল বিজেপি পঞ্চায়েত সদস্যরা

 পঞ্চায়েত অফিসে তালা মারলো বিজেপি । তিন ঘন্টা পরে পুলিশ এসে তালা খুলে উদ্ধার করল উপপ্রধান সহ তেরোজনকে ।


ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চাপয়েত অফিস ঘেরাও করে তালা মেরে দিল বিজেপি পঞ্চায়েত সদস্যরা।বুধবার বিকেলে বিজেপির 8 জন পঞ্চায়েত সদস্য জেনারেল মিটিং বয়কট করে অফিসে তালা লাগিয়ে দেয়।

 এতে তৃণমূলের উপপ্রধান এবং প্রধান সহ ১৩ জন তৃণমূল সদস্য আটকে পড়েন। বিজেপি পঞ্চায়েত সদস্য এবং কর্মীরা অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপির অভিযোগ  শুধুমাত্র তৃণমূল সদস্যদের কাজের বরাত দেওয়া হচ্ছে। কিন্তু বিরোধী দল বিজেপি সদস্যদের কোন কাজের বরাত দেওয়া হচ্ছে না। ফলে জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের কাছে তারা খাটো হয়ে যাচ্ছে। তারা এলাকার কাজ করতে পারছেন না। তারা সমস্ত সদস্যদের কাজের সমবন্টনের দাবি জানায়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। বিজেপির আরও অভিযোগ ঘূর্ণি ঝড়ের ক্ষতিপূরণ  নিয়েও দুর্নীতি হয়েছে। বিজেপির দাবি  তাদের আটজন সদস্যকে সমান কাজ দিতে হবে। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। 

 প্রায় ৩ ঘণ্টা আটকে থাকার পর পুলিশ বিজেপি সদস্যদের কাছ থেকে  চাবি  নিয়ে পঞ্চায়েত  অফিসের তালা খোলে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের উপ প্রধানের দাবি বিজেপি সদস্যদের কাজ দেওয়া হয়। তারা মিথ্যা অভিযোগ করছে। অফিসে তালা দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান।

Wednesday, August 12, 2020

চকলেট খেয়ে অসুস্থ শিশু ঘিরে আতঙ্ক ছড়ালো জামালপুরে

চকলেট খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায়  আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে।কোভিডে জেরবার ভারত সহ গোটা বিশ্ব।তারই মধ্যে আবার চকলেট খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তৈরি হয়েছে নতুন এক আতঙ্ক। ঘটনা বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে  অসুস্থ হয়ে পড়া জামালপুরের রাণাপাড়ার শিশুর পরিবার।অভিযোগ পাবার পরেই  প্রশাসনিক কর্তারা নড়েচড়ে বসেছেন।বিষয়টি নিয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরকে তদন্তের জন্য আবেদন করছে ব্লক প্রশাসন ।পাশাপাশি শিশুর অসুস্থ হয়ে পড়ার কারণ নিয়ে  শুরু হয়েছে  তদন্ত।জামালপুর ব্লকের আভুজহাটি ২ পঞ্চায়েত এলাকার  প্রত্যন্ত গ্রাম রানাপাড়া ।এই গ্রামেই বসবাস করেন লক্ষণ কোঙার ও তাঁর পরিবার। 


একটি নামি সংস্থার চকলেট খেয়ে ছেলে অসুস্থ হয়েছে বলে দাবি করেন লক্ষণ বাবু সোমবার জামালপুর থানা ,বিডিও ও ব্লক স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন।তার ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত।প্রশাসনকে লক্ষণ বাবু জানিয়েছেন ,রানাপাড়া মোড়েই রয়েছে স্থানীয় সেখ  জহিরউদ্দিন  মোল্লার দোকান ।গত ৭ আগষ্ট ওই দোকান থেকে তিনি দুটি চকলেট কেনেন ।দোকানদার প্রতিটি চকলেটের  মূল্য  নেন ২০ টাকা । লক্ষণ বাবু ও তাঁর স্ত্রী লতাদেবী বলেন ,পরদিন সকালে ক্লাস ওয়ানে পড়া তাঁর ছেলে রাজদীপ ওই চকলেটের একটি খায়।এর পরেই রাজদীপ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের অভিযোগ । 


 লক্ষণ বাবু প্রশাসনকে জানিয়েছেন ,চকলেট খাওয়ার পরেই তাঁর ছেলের মুখ বেকে যেতে থাকে । গা হাত পা ফুলে যায়। সারা  শরীরে র‍্যাস বেরিয়ে গিয়ে চুলকাতে শুরু করে ।এর পরেই তিনি ছেলেকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়েযান ।ওই চিকিৎসক ছেলের চিকিৎসা করেন। চিকিৎসক জানিয়েদেন ,চকলেট খেয়ে বিষ ক্রিয়া হওয়ার কারণেই রাজদীপ অসুস্থ হয়ে পড়েছে । লক্ষণ বাবু জানান ,ওই চকলেট খেয়ে এলাকার আরও কয়েকজন শিশু একই রকম ভাবে অসুস্থ হয়েছে । রাজদীপের মা লতাদেবী আশঙ্কা প্রকাশ করেছেন ,“হয়তো নামি ব্র্যান্ডেড কোম্পানির মোড়কে নকল চকলেট বিক্রী হচ্ছে । যা খেয়ে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে । ”দোকান মালিক সেখ জহিরউদ্দিন এদিন বলেন ,লক্ষণ বাবু তাঁর দোকান থেকেই দুটি চকলেট কিনেছিলেন । কেনার পরদিন সকালে তিনি জানান ওই চকলেট খেয়ে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়েছে । যদিও চকলেটের এক্সপায়ারি ডেট ঠিক আছে  বলে লক্ষণ বাবুও জানিয়েছেন । কি কারণে এমনটা হল তা জানা নেই । জহিরউদ্দিন বলেন , সোমবার দোকানে পুলিশ তদন্তে এসেছিল । পুলিশ জানিয়েছে ,ওই চকলেট টেস্টিংয়ে পাঠাতে হবে। রিপোর্ট না আসা পর্যন্ত দোকান খোলা যাবে না বলে পুলিশ জানিয়ে দিয়ে গেছে ।সেই কারণে দোকান বন্ধ রেখেছেন । জহিরউদ্দিন জানান ,যে কোম্পানি ওই চকলেট তাঁকে সরবরাহ করেছে তাদের লোকজনকেও  তিনি ঘটনার কথা জানিয়েছেন । জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ 
চিকিৎসক আনন্দমোহন গড়াই বলেন ,“শিশুর বাবা লিখিত ভাবে ছেলের অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়েছে । তবে চিকিৎসার জন্য তিনি ছেলেকে হাসপাতালে আনেন নি ।চকলেট খেয়েই শিশুর  ফুড পয়েজেন হয়েছে কিনা তা চিকিৎসা না করে বলা সম্ভব নয় ।তবে প্রশাসন নিশ্চই চকলেট টেস্টিংয়ের ব্যবস্থা করবে। রিপোর্ট পেলে জানাবযাবে চকলেটে ক্ষতিকারক কোন উপাদান ছিল কিনা ।বিডিও শুভঙ্কর মজুমদার বলেন ,“ শিশুর বাবা ব্লক অফিসে অভিযোগ জমা দিয়েছেন । তবে এই ধরনের অভিযোগের বিষয়গুলি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর দেখাশুনা করে । তাই শিশুর পরিবারের অভিযোগের বিষয়টি বুধবার জেলার  ক্রেতা সুরক্ষা দপ্তরের অ্যাসিন্ট্যান্ট ডাইরেক্টারের কাছে পাঠানো হচ্ছে। ওনারা  ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

Friday, August 7, 2020

করোনা আবহে অভিনব চিকিৎসায় "স্পর্শ "

করনা মহামারী যেভাবে ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে, তাতেই আতঙ্কিত সাধারণ মানুষ। সেই মহামারীর সঙ্গে লড়তে এবার অভিনব উদ্যোগ দমকল মন্ত্রী সুজিত বসুর। স্পর্শ নামে চিকিৎসকদের একটি সংগঠন দল গঠন করলেন তিনি, যেখানে মূলত ২০ জন  বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি যেকোনো রোগে আক্রান্ত রোগী বা তার পরিবার ঘরে  বসেই এই চিকিৎসক সংগঠনে ফোন করে অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন।

করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও অনেকেই  বাড়িতেথাকছেন হাসপাতালে যাচ্ছেন না। কিন্তু তারা বাড়িতে থাকলেও অনেক সময় চিকিৎসকের সাহায্য চাইলেও পাচ্ছেন না। রাজ্য সরকার যেমন টেলি মেডিসিন সার্ভিস চালু করেছে। ঠিক তেমনই নিজের এলাকায়  " *স্পর্শ*" _প্রিয়জনে প্রয়োজন_ নামে সার্ভিস চালু করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। শুধু করোনা নিয়ে নয় যে কোনও চিকিৎসার ব্যাপারে পরামর্শ নিতে পারবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষ। তার জন্য দুটো হেল্পলাইন নম্বর(7439596460/7439598338) খোলা হয়েছে যেখানে ফোন করে এই সুবিধা নিতে পারবে সাধারণ মানুষ। দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যে কোনও ব্যাপারে পরামর্শ নিতে পারবে সাধারণ মানুষ। পাশাপাশি অতি জরুরী প্রয়োজন হলে যেকোনো সময় ফোন করলে সাহায্য পাবে যেকোন রোগী এমনটাই জানালেন মন্ত্রী সুজিত বসু।

Thursday, August 6, 2020

করোনা যোদ্ধাকে মারধোরের অভিযোগে গ্রেফতার এক

করোনা যোদ্ধাকে মারধোর, তার স্নানের ভিডিও ভাইরাল করার অভিযোগ৷ নির্যাতিতা বেলেঘাটা হাসপাতালে NICED  এ কর্মরত৷ অভিযোগের তীর বাড়ির লোকেরই বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ফরতাবাদে৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ৷ নির্যাতিতার অভিযোগ বিয়ের পর তার প্রথমে পুত্র সন্তান হলেও ৭দিনের মাথায় সে মারা যায়৷ তারপর পরপর দুটি কন্যা সন্তান হয়েছে তার ৷


  কন্যা সন্তান হয়েছে বলে তার সম্পত্তির প্রয়োজন নেই,এই  কারণে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয় তাকে ৷ তা না করায় মারধোর করার অভিযোগ৷ইলেকট্রিক মিটার ঘর ভাঙচুর করা হয়েছে তার ৷ তার দুই নাবালিকা মেয়েরও স্নানের ভিডিও ভাইরাল করা হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয় তার ঘরের জলের লাইন ৷ অভিযোগের তীর শ্বাশুড়ি ইলা মন্ডল, ভাসুর প্রদীপ মন্ডল, জা ভবানী মন্ডল, জা এর ছেলে শান্তনু মন্ডল ও তার বৌ অনিতা মন্ডল এবং ননদ শর্মিষ্ঠা মন্ডল ও নন্দাই মিহির মন্ডলের বিরুদ্ধে৷ এই ঘটনায় ভাসুর প্রদীপ মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধেই নির্যাতিতা ও তার দুই নাবালিকা কন্যা সন্তানের স্নানের ভিডিও ভাইরাল করার অভিযোগ৷

Tuesday, August 4, 2020

কোটি টাকা ব্যাংক প্রতারণা র অভিযোগে সল্ট লেকে গ্রেফতার এক

গ্রাহকের অজান্তে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক একাউন্ট।সেই চক্রের এক মাথাকে গ্রেফতার করলো বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

সল্টলেকের বেসরকারি ব্যাংকের গ্রাহকের এস এম এস ও মেল আইডি চেঞ্জ করে এক গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক।অভিযুক্তের নাম সমীরণ সাহা (খরদহ)।ধৃত ব্যক্তি এ্যান্টিক জিনিস এর ব্যবসা করে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে।পুলিশ এর অনুমান এই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত আছে , তা না হলে কি করে এই ভাবে তথ্য বাইরে বেরোয়। পুলিশ ঐ ব্যক্তির খোঁজ চালাচ্ছে ।
পুলিশ সূত্রে খবর,৩০/৭/২০২০ তারিখে সল্টলেকের সেক্টর ফাইভের বেসরকারি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার (আই সি আই সি ব্যাংক)
থানায় অভিযোগ করে যে তার বাগুইআটি এলাকায় ব্রাঞ্চ থেকে এক গ্রাহকের একাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা বিভিন্ন একাউন্টে ট্রান্সফার হয়।সেই মতো পুলিশ তদন্তে নামে।এর পর বিধান নগর সাইবার ক্রাইম থানা তদন্ত শুরু করে।তদন্তে নেমে পুলিশ খরদহ এর বাসিন্দা সমীরণ সাহাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে ,অভিযুক্ত সমীরণ কোনো ভাবে ওই ব্যাংকের গ্রাহকদের ডিটেলস সংগ্রহ করে।এর পর ব্যাংকে গ্রাহক পরিচয় দিয়ে সমস্ত তথ্য দিয়ে জানায় কোনো কারণে তার ব্যাংকের এস এম এস এলার্ট নাম্বার ও মেল আইডি চেঞ্জ করতে হবে।সেই মতো চেঞ্জ হয়ে যায়।এর পর একটি app ডাউনলোড করে (আই মোবাইল app)।সেখান থেকে ওই গ্রাহকের একাউন্ট থেকে বিভিন্ন একাউন্টে টাকা ট্রান্সফার করে নেয়।এই ভাবেই সে প্রতারণা করতো।যেহেতু এস এম এস এলার্ট নাম্বার চেঞ্জ হয়ে যেত সেই কারণে গ্রাহক কিছুই জানতে পারতো না।
এখানেই প্রশ্ন এই অভিযুক্ত কি ভাবে ব্যাংকের গ্রাহকের ডিটেলস পেয়ে যেত তবে কি এই সব কিছুর পিছনে ব্যাংকের কেউ জড়িত আছে ? সেই বিষয় তদন্ত করে দেখছে তদন্তকারি পুলিশ কর্তারা।মঙ্গলবার ধৃতকে বিধান নগর কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।এই ঘটনার সাথে বাকি আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানি ,গ্রেফতার অটো চালক।

চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আটো চালক।নাম প্রলয় মল্লিক।গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ।আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।


পুলিশ সূত্রে খবর ,রবিবার সন্ধ্যে সাত টা নাগাদ সল্টলেকের বাসিন্দা এক তরুণী বিধান নগর স্টেশন থেকে বাড়ি ফেরার উদ্যেশে অটোতে ওঠে ।এর পর সল্টলেকে ঢোকার পর বিভিন্ন রাস্তায় ঘোরাতে থাকে বলে অভিযোগ।এবং তাকে শ্লীলতাহানি করা হয়।রাস্তায় কোনো ভাবে অটো থেকে নেমে বাড়ি চলে যায়।পরিবারকে সব কথা জানবার পর গতকাল অটো নাম্বার দিয়ে বিধান নগর উত্তর থানায় অভিযোগ করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অটো চালক প্রলয় মল্লিককে গ্রেফতার করে।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...