Search This Blog

Followers

Monday, June 29, 2020

সমুদ্রতটে বিশাল তিমির দেহ ঘিরে চাঞ্চল্য মন্দারমনিতে

বিশালাকার তিমি র মৃতদেহ কে ঘিরে চাঞ্চল্য মন্দারমনি সমূদ্র তটে। সোমবার সকালে তিমি'টি দেখতে পায় এলাকার  মৎস্য জিবিরা  ।বেলা বাড়ার সাথে সাথে জমতে থাকে কৌতুহলী মানুষের ভিড়। প্রাথমিক ভাবে তিমিটিকে সেয় হোয়াল প্রজাতির বলেই মনে করছেন মৎস্যজীবিরা।


খবর দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এই মাছটিকে কি সংরক্ষণ করা হবে নাকি  সমূদ্রের পাড়েই বালি খুঁড়ে চাপা দেওয়া হবে তা নিয়ে ধন্দ্বে মৎস্যজীবীরা। তবে, এর আগে ২০১২ সালের ১০ ই ডিসেম্বর দিঘা মোহনা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল সমূদ্রের গভীর থেকে মৃত অবস্থায় ৪৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া এবং ১৮ টন ওজনের একটি  তিমি মৎস্যজীবিরা উদ্ধার করেছিল।পরে সেটিকে টেনে দিঘা মোহনায় এনে তোলা হয়। প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা এই সেয় হোয়াল তিমিটি কিন্তু সাধারণ ভাবে প্রশান্ত মহাসাগরের গভীরে বসবাস করে বলে মৎস্য বিশেষজ্ঞ রা জানান। তবে কোনওভাবে খাওয়ারের সন্ধানে ঘুরতে ঘুরতে সেটি বঙ্গোপসাগরে চলে আসে। এরপর কোনও জাহাজের ধাক্কায় মাছটির মৃত্যু হতে পারে বলে অনুমান করেছিলেন  তারা। এবং সেটি মৎস্যজীবিদের জালে এসে আটকে পড়লে মৃত টিমিটিকে মোহনায় তুলেছিল মৎস্যজীবীরা।কিন্তু এবারের তিমিটি কিভাবে সমুদ্র তটে এলো তা খতিয়ে দেখছে প্রশাসন। তবে ২০১২ সালের তিমিটির ব্যাপারে মেরিন অ্যাকোরিয়াম এন্ড রিজিওনাল রিসার্চ সেন্টারের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তৎকালীন অফিসার-ইন-চার্জ তথা গবেষক অনিল মহাপাত্র জানিয়েছিলেন, সেয় হোয়াল প্রজাতির এই তিমি মাছ অত্যন্ত বিরল। তিনি আরো জানিয়েছিলেন,প্রায় ১ লক্ষ টাকা ব্যায়ে সেই মৃত তিমির শরীরের উপরে জীবানু নাশক ও বিশেষ কেমিক্যালের  প্রলেপ লাগানোর পর সেটিকে  দিঘা মেরিন অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে দর্শকদের জন্য।তবে এই তিমিটিকে কি করা হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি।

Sunday, June 28, 2020

বীমার সুবিধা পেতে চুরির নাটক করে পার পেলনা ব্যবসায়ী

ব্যাক্তিগত দেনা এবং নিজের মোবাইল দোকানে র বীমার সুবিধার জন্য মিথ্যা চুরির অভিযোগে ব মাল সহ গ্রেফতার এক ব্যবসায়ী।জিবন তলা থানার অন্তর্গত "আলী মোবাইল" নামে  একটি মোবাইল দোকানের মালিক , মিয়ারঘেরী এলাকার বাসিন্দা মহম্মদ নুর আহমেদ মোল্লা গত ২৫ শে জুন জিবন তলা থানায় অভিযোগ করে যে,২৪ তারিখ গভীর রাতে তার দোকান থেকে নগদ ১০ লক্ষ টাকা এবং ৩০ টি মূল্যবান মোবাইল চুরি হয়ে গিয়েছে। 


 ঐ ব্যবসায়ীর অভিযোগের গুরুত্ব দিয়ে জিবন তলা থানার পুলিশ,বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং এস ডি পি ও ক্যানিং,ও-  সি ,আই-  ক্যানিং একত্রিত হয়ে ঘটনা র তদন্তে নামে।টানা দুদিন তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় ,অভিযোগকারী "আলী মোবাইল" দোকানের মালিক মিয়ারঘেরি এলাকার বাসিন্দা মহম্মদ নুর আহমেদ মোল্লা ,বেসরকারি অর্থলগ্নি সংস্থা থেকে অনেক টাকা লোন নিয়েছিলেন ।পুলিশ আরো জানতে পারে অভিযোগকারী মিথ্যা ভাবে বীমার সুবিধা নেওয়ার জন্য ৭ টি মূল্যবান মোবাইল ফোন এবং নগদ ৭০ হাজার টাকা লুকিয়ে রেখেছিলেন।জেরার মুখে নুর আহমেদ স্বীকার করে যে তার বেসরকারি অর্থলগ্নি সংস্থার পাশাপাশি এলাকার মানুষের কাছে ও প্রচুর টাকা দেনা করে ফেলেছেন।তাই তাদের কাছ থেকে মুক্তি পেতে তিনি এই চুরির গল্প ফেঁদেছেন। জেরায় তার বক্তব্যে গুরুত্ব দিয়ে পুলিশ তার দোকান তল্লাশি করে লুকিয়ে রাখা মূল্যবান মোবাইল গুলি এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে।ধৃত নুর আহমেদ মোল্লাকে গ্রেফতার করে আলিপুর আদালতে পাঠানো হয়।

Saturday, June 27, 2020

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি নিয়ে মিছিল জাতীয় কংগ্রেসের

কেন্দ্রীয় সরকারের লাগামহীন  পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে  কাঁকসার রাজবাঁধ চৌমাথা মোড় থেকে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। শনিবার সকালে মিছিল শেষে ভারত পেট্রোলিয়ামের সামনে বিক্ষোভ সভা করেন কংগ্রেস কর্মীরা। এদিন কংগ্রেস কর্মীরা গরুর গাড়ি নিয়ে রাস্তায় নেমে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন। 



 তারা জানিয়েছেন যেভাবে নিত্যদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হয়ে চলেছে তাতে যাতায়াতের জন্য গরুর গাড়ি র উপর নির্ভর করতে হবে মানুষকে।এদিন মিছিলে যোগ দেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী,অপূর্ব  ব্যানার্জী, অশোক সাসমল,জয় গোপাল দে সহ অন্যান্যরা।

মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গেল দুই কিশোর

মাছ ধরতে গিয়ে জলে ডুবে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে  গোয়ালপোখর থানার গেন্দাবাড়ি গ্রামে। এলাকায় শোকের ছায়া। 


জানা গিয়েছে, এদিন সকালে গেন্দাবাড়ি গ্রামের পাঁচ কিশোর  এলাকার একটি জলাশয়ে মাছ ধরতে আসে। মাছ ধরার জন্য তারা জলে নামলে  তাদের চার কিশোর জলে তলিয়ে যায়। দুই কিশোর জলে নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসিরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় তাদের খোঁজাখুঁজি শুরু করে। জলে জাল ফেলে তাদের খোঁজ শুরু হয়। দীর্ঘ চার ঘন্টা পর মাছ ধরা জালেই দুই কিশোরকে উদ্ধার করে লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। মৃত কিশোরদের নাম আসফাক এবং নাহিদ। মৃতদেহ দুটো ময়নাতদন্তের জন্য ইসলামপুরে মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডুয়ার্সের পর্যটন মানচিত্রে নতুন পালক যোগ হতে চলেছে

আলিপুরদুয়ার জেলার  দক্ষিন খয়েরবাড়ি চিতা বাঘ  পুনর্বাসন কেন্দ্র কে মিনি জু  তে রূপান্তরিত করতে চলেছে রাজ্য বনদফতর ۔। অনেকটা শিলিগুড়ির বেঙ্গল সাফারির  আদলে তৈরী হতে চলেছে এই মিনি জু ۔।  জু অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন ইতিমধ্যেই  হাতে এসেছে রাজ্য সরকারের কাছে। 


۔ মোট তিনটি ধাপে আগামী তিন বছরের মধ্যে  সম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ۔প্রাথমিক ভাবে ৪২  কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার ۔ এই প্রকল্প নিঃসন্দেহে প্রাণ সঞ্চার করবে ডুয়ার্সের পর্যটনে। এদিন দক্ষিন খয়েরবাড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জী।


তিনি নাগরাকাটাতে একটি অনুষ্ঠানের পর দক্ষিন খয়েরবাড়ি আসেন।বনমন্ত্রী রাজীব ব্যানার্জী বলেন,দক্ষিন খয়েরবাড়ি একটি ভালো লেপার্ড রেসকিউ সেন্টার ছিল।যাতে পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু করা যায় তার জন্য চিন্তাভাবনা হচ্ছে।ডুয়ার্সে বহু পর্যটক আসেন।ডুয়ার্স নিয়ে মুখ্যমন্ত্রীর ও প্রয়াস রয়েছে।জু অথরিটি অনুমোদন দিয়েছে।দক্ষিন খয়েরবাড়ি তে মিনি জু করা হবে।সেজন্যে জু অথরিটি অনুমোদন দিয়েছে।এখানে বাঘ,চিতাবাঘ,হরিন,বন্য কুকুর ইত্যাদি থাকবে। অন্য প্রজাতির জীবজন্তু ও থাকবে।কুমির, গন্ডার ও রাখার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে।অনুমোদন পেলে তা হবে।এখানকার ২৭ হেক্টর বিস্তৃত জায়গায় এ সব পরিকল্পনা রয়েছে।পর্যটক দের আকর্ষন যাতে করা যায় সে ব্যাপারে দেখা হচ্ছে।দক্ষিন খয়েরবাড়িতে লেপার্ড সাফারী ছিল।ব্যাটারী চালিত গাড়ি।বেঙল সাফারীর মত যাতে করা যায় সে জন্য চিন্তাভাবনা রয়েছে।
অন্য একটি প্রশ্নের উত্তরে বনমন্ত্রী রাজীব বাবু জানান,এখানে সিংহ ছাড়ার জন্য অনুমতি নিতে হবে।বাইরে থেকে আনতে হবে।একটা প্রস্তাব দেওয়া হবে।মোট ৪২ কোটি টাকা বরাদ্ধ হয়েছে।দক্ষিন খয়েরবাড়িকে ঢেলে সাজানোর জন্য।পর্যটক টানতে সৌন্দ্যায়ন বাড়ানো হবে।পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এটি জু হলে।তিন টি ধাপে তিন বছরে কাজটি শেষ হবে।

ভোর রাতে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ঢুকে পরে দোকানে

সিমেন্ট বোঝাই দশচাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো দোকানঘরে।দোকান ঘরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ও দোকানের সার্টার  ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। কাক ভোরের দুর্ঘটনায় চালক ও খালাসী আহত হয়েছে। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের সদরঘাট রোডের শাঁকারীপুকুরে।দুর্ঘটনার পর লরির মধ্যেই আটকে পড়ে চালক।দমকল ও স্থানীয় বাসিন্দারা গ্যাসকাটার দিয়ে লরির কেবিনের অংশ কেটে চালককে উদ্ধার করে।  


স্থানীয়দের অনুমান চালক ঘুমিয়ে পড়েছিল।আর সেই কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দোকানঘরে ঢুকে যায়।লরির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ফলে ভোর থেকে গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।সিমেন্ট বোঝাই লরিটি জাতীয় সড়কের তেলিপুকুর মোড় থেকে বর্ধমান শহরের ভিতরে ঢোকার মুখে দুর্ঘটনা ঘটে।

Friday, June 26, 2020

প্রবল বর্ষনে প্লাবিত ইসলামপুরের বেশ কিছু এলাকা

একটানা প্রবল বর্ষনে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার বেশ কিছু এলাকা। জলবন্দী হয়ে পড়েছেন জেলার চাকুলিয়া ব্লকের কয়েক হাজার বাসিন্দা। বন্যার আশঙ্কায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। যদিও নদীর জল বেড়ে যাওয়া ও কিছু এলাকা জলমগ্ন হওয়ার বিষয়টি নজরে রেখেছে প্রশাসন।  দুর্গত এলাকাগুলিতে ত্রান সামগ্রী বিতরণের জন্য পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 


টানা কদিন ধরে অতি বৃষ্টিপাতের কারনে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ও চাকুলিয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে গোয়ালপোখর ব্লকের সাহাপুর, বিপ্রীত, গোয়াগাঁও এবং চাকুলিয়া ব্লকের জনতাহাট, শকুন্তলা সহ বেশকিছু নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় জলবন্দি হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। গ্রামের বাড়িঘরে জল ঢুকে পড়েছে। জলে ডুবে গিয়েছে ক্ষেতের ফসলও। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটানা অতিবৃষ্টির কারনেই নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতগুলিকে দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছে  জেলা প্রশাসন।  এদিকে একটানা প্রবল বর্ষনের জেরে জেলার নদীগুলির জলও অনেকটাই বেড়ে গিয়েছে। পর্যাপ্ত ত্রান সামগ্রী  মজুতসহ সবরকম ব্যাবস্থা গ্রহনের জন্য প্রস্তুতী রাখা হয়েছে বলে জানিয়েছে ইসলামপুর মহকুমা প্রশাসন।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...