Search This Blog

Followers

Thursday, July 2, 2020

সাত সকালে বিস্ফোরণে কেঁপে উঠলো মালদার ঘোড়াপীর এলাকা

বৃহস্পতিবার সকালে প্রচণ্ড জোরালো আওয়াজে কেঁপে ওঠে মালদার ইংরেজবাজার থানার ঘোড়াপীর এলাকা।সাথে সাথে স্থানীয় মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসে।অল্পক্ষণের মধ্যেই আওয়াজের উৎস খুঁজে পায় এলাকা বাসী।


 তারা দেখে রাস্তার উপর একটি ব্যাটারি চালিত টোটো গাড়ী তে বিস্ফোরণ হোয়েছে, এবং ঘটনাস্থলে এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ পড়ে আছে।সাথে সাথে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ।তবে কি ভাবে এই বিস্ফোরণ ঘটলো সে ব্যাপারে ধন্দে পড়েছে ইংরেজবাজার থানার পুলিশ।প্রাথমিক তদন্তে গাড়ীর ব্যাটারী থেকে বিস্ফোরণ মনে করলেও ঐ গাড়ীতে কোন বিস্ফোরক ছিল কিনা তা ক্ষাতিয়ে দেখছে পুলিশ।পাশাপাশি মৃতদেহের ছিন্নভিন্ন অংশ গুলি এক ত্রিত করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।তবে এই ঘটনায় আতঙ্কিত ঘোড়া পির এলাকার মানুষ। 
দেখুন,- ঘটনাস্থলের ভিডিও👇


Wednesday, July 1, 2020

খুলে গেলো দীঘা মৎস্য নিলাম কেন্দ্র

পূর্ব ভারতের বৃহত্তম মৎস নিলাম কেন্দ্র দীঘা মোহনা বুধবার থেক খোলা হলো। দীর্ঘ লকডাউনের কারনে গভীর সমূদ্রে মাছ শিকার ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক জটিলতা। দীর্ঘ প্রায় তিন মাস সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকার পর অবশেষে সরকারি  নির্দেশে ১৫ জুন থেকে মাছ শিকার শুরু হয়েছে। কিন্তু বন্ধ ছিলো নিলাম কেন্দ্র। ১ জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।


 সেই মত আজ থেকে খোলা হল দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। প্রথম দিনেই ভালো মাছ ওঠায় খুশি মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা।কিন্তু ইলিশের কনো দেখানেই।

চন্দন নগর থেকে জল পথে মাত্র দেড় ঘণ্টায় কলকাতা

বুধবার হুগলী জেলার চন্দননগর থেকে কলকাতা দ্রুতগামী জলযান পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। চন্দননগর থেকে এই পরিষেবার সূচনা হয়।  


চন্দননগর পৌর নিগমের প্রশাসক স্বপন কুন্ডু জানান, হুগলী জেলায় এই ধরনের দ্রুতগামী জলযান পরিষেবা এই প্রথম চালু হলো। এরফলে   সাধারন মানুষ থেকে পর্যটক সকলেরই সুবিধা হবে। চন্দননগর সহ জেলার বিভিন্ন স্থানের মানুষের জরুরী প্রয়োজনে দ্রুত কোলকাতা পৌঁছাতে পারবে।আপাতত দ্রুতগামী এই জলযান চন্দননগর রাণী ঘাট থেকে প্রতিদিন সকাল ৮-টায় ছাড়বে কোলকাতার মিলেনিয়াম পার্ক গঙ্গার ঘাটে পৌছাবে সকাল ৯- ৩০ মিনিটে। 
ফিরতি পথে মিলেনিয়াম পার্ক থেকে বিকাল ৪- টায় ছাড়বে চন্দননগর পৌঁছাবে ৫•৪৫- মিনিটে। ১৫৬ আসনের এই জলযানে চন্দননগর মিলেনিয়াম পার্ক যেতে সময় লাগবে দেড় ঘণ্টা। ভাড়া পড়বে ৩২০ টাকা।

Tuesday, June 30, 2020

ইসলামপুরে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যার স্বামীকে গুলি করে খুনের চেষ্টা

তৃনমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে গুলি করে হত্যার চেষ্টা দুস্কৃতীদের।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ ইফতেখার আহমেদকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের গুঞ্জরিয়া এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  তৃণমূল কংগ্রেস পরিচালিত গুঞ্জরিয়া গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা রুকিয়া বানুর স্বামী মহম্মদ ইফতেখার আহমেদ ওরফে মাস্টার গুঞ্জরিয়া বাজার এলাকা থেকে হেঁটেই বাড়ি ফিরছিলেন। পথে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুস্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।


 মহম্মদ ইফতেখার আহমেদের শরীরে দুটি গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জেলা তৃণমূল নেতা জাভেদ আখতার জানিয়েছেন পুলিশের উপর আমাদের আস্থা আছে। পুরো ঘটনার সঠিক তদন্ত করে দুস্কৃতীদের গ্রেফতার করবে ইসলামপুর থানার পুলিশ এই বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আছে বলে  জানান জেলা তৃণমূল নেতা জাভেদ আখতার।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে দুস্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান।



স্থানীয় প্রশাসনের উদ্যোগে অবশেষে মন্দার মনিতে উদ্ধার হওয়া তিমিটির দেহ মাটি চাপা দেওয়া হল।

অবশেষে মন্দার মনি সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকার তিমিটিকে মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।গতকাল সকালে   মন্দারমনির সমুদ্র তটে ঐ মৃত টিমিটিকে দেখতে পায় মৎস্যজীবীরা।


সোমবার সারা দিন ধরে কৌতুহলী মানুষের ভিড় জমতে থাকে ঐ সমুদ্র সৈকতে।  প্রাথমিকভাবে তিমিটি সেয় হোয়েল প্রজাতির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিমি মাছটি মারা যাওয়ার জন্য শরীরের বিভিন্ন অংশে পচন এসেছে।  তাই  অবশেষে বিশেষ কেমিক্যাল দিয়েই বালিয়াড়িতে গর্ত খুড়ে পুতে দেওয়া হয় টিমীটিকে। আর এই ঘটনা প্রত্যক্ষ করতে সমুদ্র সৈকতে ভির জমাতে থাকে এলাকার মানুষ থেকে পর্যটকরা।

গাজোলে কুমির আতঙ্ক,বিশেষ নজরদারি বনকর্মীদের

মালদার গাজোলে কুমির আতঙ্ক। মহানন্দা নদীতে কুমির এসেছে বলে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। যদিও বনদপ্তর এর দাবি মহানন্দা নদীতে দেখা মিলেছে ঘড়িয়ালের।


                              গত দুদিন ধরে মালদা মহানন্দা তীরবর্তী গাজোল এবং রতুয়া ২ নম্বর ব্লকে বেশ কিছু গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে মহানন্দা নদীতে কুমির এসেছে। এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। গতকাল সেই  কুমিরের দেখা মেলে গাজলের কুতুবপুর এলাকায়। যদিও বনদপ্তর সূত্রে খবর, এই জলজ প্রাণী টি  ঘড়িয়াল শ্রেণীর কুমির। সাধারণত গঙ্গা নদীতে ঘড়িয়াল দেখা যায়। বছর দুয়েক আগে মহানন্দা নদীতে বেশ কয়েকটি ঘড়িয়াল দেখা গেছিল। এ বছরে আবার জল বেড়ে যাওয়ায় মহানন্দা নদীতে ঘড়িয়াল ঢুকে পড়েছে। জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছেন ঐ কুমিরের যাতে কোনভাবে ক্ষতি না হয় এবং সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয়ে পড়েন তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Monday, June 29, 2020

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অধীরের অভিনব মিছিল

পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের।


 পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় নামলেন অধীর চৌধুরী। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর ডাকে মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয় অভিনব প্রতিবাদ মিছিল। পাশাপাশি বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে অধীর চৌধুরীর নেতৃত্বে এই মিছিল বের হয়। গোটা বহরমপুর শহর এই মিছিল পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এদিন মিছিলের সামনে মোটর বাইক কাঁধে নিয়ে শহর পরিক্রমা করে কংগ্রেস নেতৃত্ব।


১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...