Search This Blog

Followers

Saturday, July 11, 2020

বাবা ও পালিত মেয়ে র রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য সুভাষ গ্রামে , পলাতক জামাই

সুভাসগ্রামের সুকান্ত সরণী এলাকায়  (পালিত)মেয়ে ও বাবার দেহ উদ্ধার। পলাতক জামাই। মৃতদের নাম বাসুদেব গাঙ্গুলি ও সুনীতা পন্ডিত। আজ সকালে এলাকার বাসিন্দারা বিষয়টি সোনারপুর থানাকে জানালে পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে। 


বাসুদেব এর শরীরে একাধিক জায়গায় আঘাত ছিল ও তার যৌনাঙ্গ কাটা ছিল। মহিলার গলায় বিয়ারের বোতল ঢোকানো ছিল। স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন ছিল। কি কারণে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। বাবা ও মেয়ের মধ্যে কোনও অবৈধ সম্পর্ক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকেই পলাতক জামাই রমেশ পন্ডিত। তার সন্ধানে তল্লাশি চলছে।

ক্রমাগত বৃষ্টিতে ভাসছে আলিপুরদুয়ার

গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১১৫ মিমি,হাসিমারাতে ১৮৬ মিমি বৃষ্টি হয়েছে।ভুটান পাহাড়ে চলছে অবিশ্রান্ত বর্ষন। পাশাপাশি সমতলেও  অবিশ্রান্ত বর্ষনে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে।কালজানি, তোর্সা সমস্ত নদীতেই জল বাড়ছে।আলিপুরদুয়ার পুর এলাকার বেশকিছু ওয়ার্ড ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।


৮,৯,১৮ এবং ৫ নম্বর ওয়ার্ড ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর অবস্থা শোচনীয়।ইতিমধ্যে ওই সব এলাকা পরিদর্শনে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তি।তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন।বিদ্যাসাগর পল্লীতে বাঁধ না থাকায় প্রতিবছর ১০০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে।স্থানীয় মানুষজন ওই এলাকায় একটি বাঁধের দাবি করেছেন।আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তি বলেন,বৃষ্টিতে আলিপুরদুয়ার শহরে জল জমছে।তা খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে।বিদ্যাসাগর পল্লীতে বাঁধ সম্ভব নয়।বোল্ডার বোরিং করে এলাকাটিতে ব্লক করা যেতে পারে।তারফলে জলমগ্ন হবে না এলাকা।
টানা বৃষ্টি চলছে।পুর এলাকায় কোথাও নামানো হয়েছে নৌকা।স্বাভাবিক ভাবেই অতিবর্ষনে বিপর্যস্ত পুর এলাকার বাসিন্দারা।অপরদিকে
কালচিনি ব্লকের পানা নদীর জল  প্রবল গতিতে  গ্ৰামে ঢুকতে শুরু করেছে । পানা নদীর জলে জলমগ্ন চুয়াপাড়া চা বাগানের বেশ কিছু এলাকা  । চুয়াপাড়া এয়ার ফিল্ড জলমগ্ন হয়ে পড়লো।

আবার ও জলঙ্গীতে সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতায় উদ্ধার ১২০০ ফেন্সিডিল সিরাপ সহ একটি পূর্ণ বয়স্ক গরু

জলঙ্গি ১৪১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে উদ্ধার করেছে ফেনসিডিল, গরু এবং ধারালো অস্ত্র। শুক্রবার গভীর রাত্রে জলঙ্গীর বিওপি ১৪১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা জলঙ্গি বর্ডার এলাকার ১১ নম্বর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করেছে ৫০০ বোতল ফেনসিডিল, একটি মাঝারি সাইজের গরু এবং একটি ধারালো অস্ত্র।


 বিএসএফ জওয়ানরা জানিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সত্বেও তারা অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে।গত কাল জলঙ্গি থানার পুলিশ ৭০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এবার বিএসএফ জওয়ান দের তৎপরতায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।বিএসএফ সূত্রে খবর যে জলঙ্গীর চোয়াপাড়া এলাকা থেকে বাংলাদেশের উদ্দেশ্য পার করতে যাবার সময় তল্লাশি চালায় জলঙ্গি বিওপি বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা তখনপাচারকারীরা ফেনসিডিলের বোতল, ধারালো অস্ত্র ও গরু রেখে পালিয়ে যায় বলে জানা যায় বিএসএফ সূত্রে।

দুষ্কৃতীর গুলিতে এক কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য টিটাগড়ে

দুস্কৃতির গুলিতে মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে টিটাগড় পৌরসভার ১৯ নম্বর ওর্য়াডের উড়ান পাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম তৌফিক আলি। সে বারাকপুর সুরেন্দ্র নাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল রাত্রে তার নিজের বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে এক যুবকের সাথে গন্ডগোল হয়।


 পরবর্তীকালে ওই এলাকারই যুবক ছোটু বাড়ির সামনে এসে রাস্তার উপরে তাকে প্রকাশ্যে গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছোটু সেখান থেকে চম্পট দেয়। এরপর তৌফিককে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছোটুর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ছোটুর খোঁজ শুরু করেছে পুলিশ।

Thursday, July 9, 2020

মানুষকে সচেতন করতে অবশেষে নিজেই রাস্তায় নামলেন পুলিশ সুপার রশিদ মুনির খান





মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করতে নিজে রাস্তায় নামলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান৷ নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজি মোড়ে বিভিন্ন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে রাস্তায় নেমে মাস্ক বিলি করেন তিনি৷ প্রত্যেককেই মাস্ক পরার কথা বলেছেন৷ তা না হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
শুনুন ,কি বার্তা দিলেন পুলিশ সুপার - 👆

Wednesday, July 8, 2020

লাফিয়ে লাফিয়ে বাড়ছে দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা



লাফিয়ে লাফিয়ে বাড়ছে দক্ষিণ ২৪ পরগনায় করোণা আক্রান্তের সংখ্যা। এবার পুরোপুরি লক ডাউন এর পথেই হাঁটল রাজ্য সরকার।
 ৯ই জুলাই বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে গোটা রাজ্যের কনটেইনমেন্ট ও বাফার জোন গুলিতে  কড়া লক ডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ঐসব জোন গুলিতে বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস ,কারখানা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান।আগামী ১৪ দিন পর ওইসব জোন গুলিতে পরবর্তী সিদ্ধান্ত  কি নেওয়া হবে, তা সরকারি নির্দেশিকা য় জানানো হবে। মঙ্গলবার সরকারি নতুন নির্দেশিকায় বলা হয়েছে কনটেইনমেন্ট জোন ও বাফার জোনের বাসিন্দাদের বাড়িতেই থাকতে হবে , একান্ত জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারবে না। একইভাবে অযথা কোনো বহিরাগত ঐ জোনে প্রবেশ করবে না। ঐ জোন গুলিতে সবরকম যানবাহন চলাচল বন্ধ থাকবে। কেবলমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে। ওই জোন থেকে কেউ কোন অফিস যেতে  বা কাজে যেতে পারবে না। এলাকায় কোনো রকম জমায়েত করা যাবে না।কন্টেইনমেন্ট ও বাফার জোন  এলাকার বাসিন্দারা  এই নির্দেশিকা অমান্য করলে স্থানীয় পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
মঙ্গলবার বিকালে সাংবাদিক বৈঠকে জানানো হয় কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ক্রমশ বেড়ে ৩৩ করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ২১৯ এবং হাওড়া ১৪৬ ,হুগলি ২৭  টি ,এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩ টি কনটেইনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা য় সবচেয়ে বেশি কনটেইনমেন্ট জোন রাজপুর সোনারপুর পৌরসভা য় করা হয়েছে। তারপরেই আছে বারুইপুর পৌরসভা ,তবে জয়নগর-মজিলপুর পৌরসভায় কেবলমাত্র আট নম্বর ওয়ার্ডের ১১৫ ও ১১৬ নম্বর বুথ এ ই জোনের অন্তর্ভুক্ত হয়েছে। বুধবার সকালেই জয়নগর পৌরসভার চেয়ারম্যান সুজিত সর্খেল তার পৌরসভার বিশেষ দল নিয়ে 8 নম্বর ওয়ার্ডের ১১৫ নম্বর বুথ ১১৬নম্বর বুথের বিভিন্ন জায়গা য় জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেন এবং ওই এলাকার মানুষদের সচেতন করেন।
বিস্তারিত জানতে নিচের ভিডিওটি ক্লিক করুন👇


পোষ্টার ও ব্যানারে সুসজ্জিত ২৪ টি মটর বাইকে পথ নিরাপত্তার প্রচার

জয়নগর থানার ট্রাফিক গার্ড ও জয়নগর থানার পুলিশ কর্মীদের উদ্যোগে বুধবার পথ নিরাপত্তার উপর মানুষকে সচেতন করতে এক বর্ণাঢ্য মটর বাইক রালি  বের হয়।


 সকাল ১১ টায় জয়নগর থানা থেকে ২৪ টি মটর বাইক  বেরিয়ে পৌর এলাকা প্রদক্ষিণ করে। প্রতিটি গাড়িতে পথ নিরাপত্তার নানান সচেতন মূলক পোস্টার ও ব্যানার লাগানো ছিল।



১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...