Search This Blog

Followers

Tuesday, July 14, 2020

বহরমপুরে ৩৪ নং জাতীয় সড়কে গ্যাস আতঙ্ক

গ্যাসের গাড়ি লিক হয়ে যাওয়ায় চাঞ্চল্য ৩৪ নম্বর জাতীয় সড়কে।


বহরমপুর গির্জার মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর হঠাৎই  হিন্দুস্থান পেট্রোলিয়ামের একটি গ্যাসের কন্টেনার লিক হয়ে যাওয়ায় ঘটে বিপত্তি।এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।মুহুর্তের মধ্যে এলাকা ফাঁকা  করে দেওয়া হয়।দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Saturday, July 11, 2020

করোনা আক্রান্ত বিগ বি




করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি তিনি। টুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি ।তার পরিবারের সকলের ও করো না পরীক্ষা করা হচ্ছে ।যদিও তাদের পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি ।ভারতীয় সিনেমার এই কিংবদন্তি জানিয়েছেন যারা বিগত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছিলেন তারা দয়া করে করোনা পরীক্ষা করে নিন ।সবাইকে সুস্থ থাকার প্রার্থনা ও জানিয়েছেন তিনি।

ভগবত পুরে জঙ্গল থেকে লোকালয়ে হরিণ

জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ভগবতপুরে।স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে ভাগবতপুর কুমির প্রকল্প পাশের জঙ্গল থেকে হরিণের একটি দল  কুমির প্রকল্পের পাশে মিষ্টি জলের পুকুরে জল খাবার জন্য আসে,ঠিক তখনি এলাকার কয়েকটি কুকুর তাদের তাড়া করলে একটি হরিণ গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবং নরম মাটিতে পা পিছলে  পুকুরের মধ্যে পড়ে যায় ।


 কুকুরগুলো তার পিছু নিয়ে সেখানে গিয়ে হরিণটিকে আঁচড়ে কামড়ে দেয়।একসাথে অনেক কুকুরের চিৎকারে ভাগবতপুর কুমির প্রকল্পের বনকর্মীরা এবং গ্রামের লোকজন দৌড়ে আসে।তারা দেখে গ্রামেরই একটা পুকুরে হরিণকে ঘিরে অনেকগুলি কুকুর চিৎকার করছে।সাথে সাথে বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে পাথর প্রতিমা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার পশু চিকিৎসকরা হরিণ টির চিকিৎসা শুরু করেন তবে চিকিৎসকরা জানান , হরিণটি  গর্ভবতী, পরবর্তীকালে হরিণের ক্ষতস্থানে ওষুধ দিয়ে  হরিণটিকে সুস্থ করার চেষ্টা করে চিকিৎসকরা। বনকর্মীরা জানান, সুস্থ্য হলেই হরিণটি কে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

বাবা ও পালিত মেয়ে র রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য সুভাষ গ্রামে , পলাতক জামাই

সুভাসগ্রামের সুকান্ত সরণী এলাকায়  (পালিত)মেয়ে ও বাবার দেহ উদ্ধার। পলাতক জামাই। মৃতদের নাম বাসুদেব গাঙ্গুলি ও সুনীতা পন্ডিত। আজ সকালে এলাকার বাসিন্দারা বিষয়টি সোনারপুর থানাকে জানালে পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে। 


বাসুদেব এর শরীরে একাধিক জায়গায় আঘাত ছিল ও তার যৌনাঙ্গ কাটা ছিল। মহিলার গলায় বিয়ারের বোতল ঢোকানো ছিল। স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন ছিল। কি কারণে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। বাবা ও মেয়ের মধ্যে কোনও অবৈধ সম্পর্ক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকেই পলাতক জামাই রমেশ পন্ডিত। তার সন্ধানে তল্লাশি চলছে।

ক্রমাগত বৃষ্টিতে ভাসছে আলিপুরদুয়ার

গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১১৫ মিমি,হাসিমারাতে ১৮৬ মিমি বৃষ্টি হয়েছে।ভুটান পাহাড়ে চলছে অবিশ্রান্ত বর্ষন। পাশাপাশি সমতলেও  অবিশ্রান্ত বর্ষনে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে।কালজানি, তোর্সা সমস্ত নদীতেই জল বাড়ছে।আলিপুরদুয়ার পুর এলাকার বেশকিছু ওয়ার্ড ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।


৮,৯,১৮ এবং ৫ নম্বর ওয়ার্ড ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর অবস্থা শোচনীয়।ইতিমধ্যে ওই সব এলাকা পরিদর্শনে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তি।তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন।বিদ্যাসাগর পল্লীতে বাঁধ না থাকায় প্রতিবছর ১০০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে।স্থানীয় মানুষজন ওই এলাকায় একটি বাঁধের দাবি করেছেন।আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তি বলেন,বৃষ্টিতে আলিপুরদুয়ার শহরে জল জমছে।তা খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে।বিদ্যাসাগর পল্লীতে বাঁধ সম্ভব নয়।বোল্ডার বোরিং করে এলাকাটিতে ব্লক করা যেতে পারে।তারফলে জলমগ্ন হবে না এলাকা।
টানা বৃষ্টি চলছে।পুর এলাকায় কোথাও নামানো হয়েছে নৌকা।স্বাভাবিক ভাবেই অতিবর্ষনে বিপর্যস্ত পুর এলাকার বাসিন্দারা।অপরদিকে
কালচিনি ব্লকের পানা নদীর জল  প্রবল গতিতে  গ্ৰামে ঢুকতে শুরু করেছে । পানা নদীর জলে জলমগ্ন চুয়াপাড়া চা বাগানের বেশ কিছু এলাকা  । চুয়াপাড়া এয়ার ফিল্ড জলমগ্ন হয়ে পড়লো।

আবার ও জলঙ্গীতে সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতায় উদ্ধার ১২০০ ফেন্সিডিল সিরাপ সহ একটি পূর্ণ বয়স্ক গরু

জলঙ্গি ১৪১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে উদ্ধার করেছে ফেনসিডিল, গরু এবং ধারালো অস্ত্র। শুক্রবার গভীর রাত্রে জলঙ্গীর বিওপি ১৪১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা জলঙ্গি বর্ডার এলাকার ১১ নম্বর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করেছে ৫০০ বোতল ফেনসিডিল, একটি মাঝারি সাইজের গরু এবং একটি ধারালো অস্ত্র।


 বিএসএফ জওয়ানরা জানিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সত্বেও তারা অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে।গত কাল জলঙ্গি থানার পুলিশ ৭০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এবার বিএসএফ জওয়ান দের তৎপরতায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।বিএসএফ সূত্রে খবর যে জলঙ্গীর চোয়াপাড়া এলাকা থেকে বাংলাদেশের উদ্দেশ্য পার করতে যাবার সময় তল্লাশি চালায় জলঙ্গি বিওপি বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা তখনপাচারকারীরা ফেনসিডিলের বোতল, ধারালো অস্ত্র ও গরু রেখে পালিয়ে যায় বলে জানা যায় বিএসএফ সূত্রে।

দুষ্কৃতীর গুলিতে এক কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য টিটাগড়ে

দুস্কৃতির গুলিতে মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে টিটাগড় পৌরসভার ১৯ নম্বর ওর্য়াডের উড়ান পাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম তৌফিক আলি। সে বারাকপুর সুরেন্দ্র নাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল রাত্রে তার নিজের বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে এক যুবকের সাথে গন্ডগোল হয়।


 পরবর্তীকালে ওই এলাকারই যুবক ছোটু বাড়ির সামনে এসে রাস্তার উপরে তাকে প্রকাশ্যে গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছোটু সেখান থেকে চম্পট দেয়। এরপর তৌফিককে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছোটুর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ছোটুর খোঁজ শুরু করেছে পুলিশ।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...