Search This Blog

Followers

Saturday, July 18, 2020

চাষীদের হাতে কৃষি সামগ্রী তুলে দিলেন গোপাল মাঝি



মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় ও সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরার সহযোগিতায় শনিবার সকালে বাইস হাটা অঞ্চলের প্রিয়র মোড়ে ঐ অঞ্চলের অগ্রাধিকার ভিত্তিক চাষীদের হাতে  ১৮ টি ধানঝাড়া মেশিন, ১২ টি টুলু পাম্প ও ৯৮ বস্তা NPK রাসায়নিক সার তুলে দেওয়া হয়| চাষীদের হাতে সামগ্রী গুলি তুলে দেন জেলা পরিকল্পনা ও সুন্দরবন উন্নয়ন পর্ষদের সদস্য গোপাল মাঝি| উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নূরহোসেন গাজী, মোশারফ মোল্লা, হাসেম মোল্লা, খালেক সিপাই সহ বিশিষ্ট জনেরা|

বর্ধমানে দু নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২

ফের ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে।একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চারচাকা গাড়ি উপর।মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির চালক ও এক আরোহীর মৃত্যু হয় দুর্ঘটনাস্থলে।শনিবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কের গলসিতে।  এদিন গলসির খানো ও বড়মুড়িয়ার মাঝমাঝি জায়গায় বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার পথে  একটি ১৪ চাকা গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা  গাড়িকে চাপা দেয়।ট্যাঙ্কারের নিচে চাপা পরে দুমড়ে মুচড়ে  যায় চারচাকা গাড়িটি। ট্যঙ্কারের নিচে চাপা পড়ে গাড়ির ভিতরেই মৃত্যু হয় চালক ও এক আরোহীর। 


এদিনের দুর্ঘটনা ফের বছর তিনেক আগের এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি মনে করিয়ে দিল।২ জাতীয় সড়কের বর্ধমানের রথতলার কাছে গরম পিচ ভর্তি একটি ট্যাঙ্কার বেসামাল হয়ে উল্টে যায় একটি চারচাকার উপর।দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়।
 ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গলসি থানার পুলিশ  হাইড্রাক্রেন দিয়ে গ্যাস ট্যাঙ্কারের নীচে চাপা পড়ে যাওয়া গাড়িটি বের করে। উদ্ধার হয় করা হয় দুটি মৃতদেহ।দু্র্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়ক। ঘন্টাখানেক পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।মৃতদের নাম বা পরিচয় জানা যায় নি।দুটি গাড়িই দুর্গাপুরমুখী ছিল।

২ মাদক পাচারকারী সহ পুলিশের জালে দুই সশস্ত্র ডাকাত

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ডাকাতকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই এর নির্দেশে ও বসিরহাট থানার আইসি প্রেমাশীষ চট্টরাজের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ঢ‍্যামঢেমিয়া থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক, লোহার রড, ভোজালি আটক করেছে পুলিশ। 


 পাশাপাশি ১০লিটার তরল মাদক কোডেইন মিক্চার সহ দুই মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। অন‍্যদিকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ২ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো পুলিশ। ২ মাদক পাচারকারীকে বারাসাত জেলা আদালতে তোলা হবে। ও বাকি ৪ ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Friday, July 17, 2020

আবার ও জেলায় নাম উজ্জ্বল করলো দক্ষিণ বারাশত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়




আবার ও জেলায় ভালো ফল দক্ষিণ বারাশত শিবদাস আচার্য্য উচ্চ বিদ্যালয়ে।গত বুধবার এই বিদ্যালয়ের ছাত্র সৌম্য দীপ সরদার ৬৮৫ নং পেয়ে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছিল,এবার  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঐ স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী বিপাশা চক্রবর্তী ৪৯৩ নং পেয়ে আবার ও দক্ষিণ বারাশত উচ্চ বিদ্যালয়ের নাম  জেলার শীর্ষে নিয়ে গেল।

বিধাননগরে কনটেইনমেন্ট জোন গুলি পরিদর্শন করলেন নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার




বিধান নগর পুলিশ কমিশনারেট এর নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার  শুক্রবার এলাকার কনটেইনমেন্ট জোন ঘুরে দেখলেন,এদিন বিধান নগর কমিশনারেট এর পনেরোটা কনটেইনমেন্ট জোন ঘুরে তিনি জানান , কন্টাইন্মেন্ট  জোনে  যে নিয়ম গুলো আছে সেগুলি ঠিক ঠাক মানা  হচ্ছে কিনা আমরা দেখছি যারা এখানে আছে তাদের কোন সমস্যা হচ্ছে কিনা সেগুলি ও দেখছি এছাড়া আজ আমরা প্রত্যেকটা থানা এলাকায় যারা মাক্স পড়ছে না তাদের হাতে মাক্স তুলে দিচ্ছি এবং তাদেরকে করোনা সংক্রমণের ব্যাপারে সচেতন করছি  পরবর্তী সময়ে  যারা মাস্ক পরছেনা তাদের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Thursday, July 16, 2020

বাঁশের ব্যারিকেডে থমকে গেল বি জে পি র মিছিল,পৌঁছতে পারলোনা এস পি অফিস পর্য্যন্ত

 পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে মাঝরাস্তাতে বসে পড়তে হল বিজেপি কর্মি ও সমর্থকদের।পুলিশ আগেই বাঁশের ব্যারিকেড করে রেখেছিল।


 ফলে ব্যারিকেড ভেঙ্গে এগোতে পারেনি বিজেপি কর্মিরা।শেষে বাধ্য হয়ে রাস্তায় বসে পড়েন বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ নেতা কর্মিরা।বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,হেমতাবাদের বিজেপি বিধায়ক কে খুন করে  ঝুলিয়ে দেওয়া হয়েছিল।রাজ্যে পুলিশের প্রতি আমাদের কোন ভরসা নেই। এই ঘটনাটি সিবি আই কে দিয়ে তদন্তের দাবি করেছেন তিনি।তিনি আর ও বলেন,তিন দিন ধরে আমাদের আন্দোলন চলছে।আজ পুলিশ সুপারের অফিসের সামনে প্রতীকি বিক্ষোভ করার কথা ছিল।কিন্তু পুলিশ আমাদের এগোতে দেয়নি।করোনা পরিস্থিতিতে আমরা কম লোক এসেছিলাম।কিন্তু আমাদের আটকে দেওয়া হল।তার অঅভিযোগ পুলিশ তৃনমুল কংগ্রেসের দলদাসে পরিনত হয়েছে।এই রাজ্যের পুলিশের উপর আমাদের ভরসা নেই।

ত্রানে দুর্নীতির অভিযোগ তুলে ব্লক কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালো ভাঙরের আমফান ক্ষতিগ্রস্ত রা




 আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্থরা টাকা পাচ্ছে না। দেখে দেখে তৃণমূলের কর্মীদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে দাবি। সেই দাবি তুলে ব্লকের কর্মীদেরকে ঘিরে বিক্ষোভ দেখাল। ভাঙড়ের কাশিপুর থানার মিদদে পাড়া এলাকার ঘটনা। 



 প্রশাসন সূত্রে খবর ধাপে ধাপে আমফানের ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া হচ্ছে। প্রথম ধাপে টাকা পাওয়ার পর দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের নাম জানানোর জন্য এলাকায় গিয়েছিলেন ভাঙড় 2 নম্বর ব্লকের প্রতিনিধিরা। দ্বিতীয় ধাপে ও তৃণমূল কর্মীদেরকে টাকা দেয়া হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। তাই জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে এদিন ব্লকের কর্মীদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। যে সমস্ত ব্লকের কর্মীরা এলাকায় এসেছিল তাদের কাগজপত্র কেড়ে নেয়া হয় বলে দাবি। পরে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 



গ্রামবাসীদের দাবি এই সমস্ত এলাকায় যারা তৃণমূলের কর্মী বা যাদের পাকা বাড়ি আছে তাদেরকেই দেখে দেখে আমফানের টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যারা প্রকৃত প্রাপ্য তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। তাই তারা বিক্ষোভ দেখায়। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি জানান ভাঙড় 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদেরকে টাকা দেয়া হচ্ছে। এখানে তৃণমূল বা জমি কমিটির কোন ব্যাপার না। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আরাবুল বাবু। এদিকে ব্লক প্রশাসন সূত্রে খবর যদি টাকা পাওয়া নিয়ে কোন রকম সমস্যা হয় তাহলে ব্লক এসে জমি কমিটিকে আলোচনায় বসার কথা জানানো হয়েছে।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...