Search This Blog

Followers

Wednesday, July 22, 2020

এক বাংলাদেশী জলদস্যু কে গ্রেফতার করে নকল আধার কার্ড তৈরীর মেশিন সহ দুজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ

গতকাল বাংলাদেশী জলদস্যু আশারফ সর্দারকে গ্রেফতার করে আরও বড় সাফল্য পেল সোনারপুর থানার পুলিশ। আশারফকে ভুয়ো আঁধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতরা হল মুজিবর লস্কর ও কুমারেশ মহাজন। মুজিবর চাকলা কুস্তিয়ার বাসিন্দা অন্যদিকে কুমারেশের বাড়ি চম্পাহাটি এলাকায়। তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি মনিটর, ২টি সিপিইউ, ২টি প্রিন্টার, বায়োমেট্রিক মেশিন।  


এরা আধার কার্ড বানাতো।এদের সাথে আর কেউ জড়িত আছে কিনা বা কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সোনারপুরের প্রসাদপুর এলাকায় মুজিবরের একটা সাইবার ক্যাফে আছে। সেখানেই কুমারেশ এই চক্র চালাত। এর আগে এইভাবে বহুজনের তারা ভুয়ো ডকুমেন্ট তৈরি করেছে বলে জানতে পেরেছে পুলিশ।

Saturday, July 18, 2020

বাঘের আক্রমনে মৃত এক মৎস্য জীবি



বাঘের আক্রমণে আজ মৃত ৫নং কৈখালীর বাসিন্দা প্রফুল্ল সরদার। গত বৃহস্পতিবার কুলতলি র কৈখালী থেকে তিনজনের একটি দল সুন্দরবনের "দো-বাঁকি "জঙ্গল সংলগ্ন খাঁড়িতে কাঁকড়া ধরতে যায়| আজ সকালের জোয়ারের সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে একজনকে জঙ্গলে টেনে নিয়ে যায়|খবর পেয়েএলাকার লোকজন জঙ্গলে গিয়ে ঐ মৎস্য জিবির মুণ্ডহীন দেহ উদ্ধার করে। মৃত মৎস্যজীবি  প্রফুল্ল সরদারের  মাথা ও ডান হাতের কোন সন্ধান পায় নি তার বাড়ীর লোক।এই ঘটনায় কৈখালী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাষীদের হাতে কৃষি সামগ্রী তুলে দিলেন গোপাল মাঝি



মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় ও সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরার সহযোগিতায় শনিবার সকালে বাইস হাটা অঞ্চলের প্রিয়র মোড়ে ঐ অঞ্চলের অগ্রাধিকার ভিত্তিক চাষীদের হাতে  ১৮ টি ধানঝাড়া মেশিন, ১২ টি টুলু পাম্প ও ৯৮ বস্তা NPK রাসায়নিক সার তুলে দেওয়া হয়| চাষীদের হাতে সামগ্রী গুলি তুলে দেন জেলা পরিকল্পনা ও সুন্দরবন উন্নয়ন পর্ষদের সদস্য গোপাল মাঝি| উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নূরহোসেন গাজী, মোশারফ মোল্লা, হাসেম মোল্লা, খালেক সিপাই সহ বিশিষ্ট জনেরা|

বর্ধমানে দু নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২

ফের ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে।একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চারচাকা গাড়ি উপর।মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির চালক ও এক আরোহীর মৃত্যু হয় দুর্ঘটনাস্থলে।শনিবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কের গলসিতে।  এদিন গলসির খানো ও বড়মুড়িয়ার মাঝমাঝি জায়গায় বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার পথে  একটি ১৪ চাকা গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা  গাড়িকে চাপা দেয়।ট্যাঙ্কারের নিচে চাপা পরে দুমড়ে মুচড়ে  যায় চারচাকা গাড়িটি। ট্যঙ্কারের নিচে চাপা পড়ে গাড়ির ভিতরেই মৃত্যু হয় চালক ও এক আরোহীর। 


এদিনের দুর্ঘটনা ফের বছর তিনেক আগের এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি মনে করিয়ে দিল।২ জাতীয় সড়কের বর্ধমানের রথতলার কাছে গরম পিচ ভর্তি একটি ট্যাঙ্কার বেসামাল হয়ে উল্টে যায় একটি চারচাকার উপর।দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়।
 ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গলসি থানার পুলিশ  হাইড্রাক্রেন দিয়ে গ্যাস ট্যাঙ্কারের নীচে চাপা পড়ে যাওয়া গাড়িটি বের করে। উদ্ধার হয় করা হয় দুটি মৃতদেহ।দু্র্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়ক। ঘন্টাখানেক পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।মৃতদের নাম বা পরিচয় জানা যায় নি।দুটি গাড়িই দুর্গাপুরমুখী ছিল।

২ মাদক পাচারকারী সহ পুলিশের জালে দুই সশস্ত্র ডাকাত

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ডাকাতকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই এর নির্দেশে ও বসিরহাট থানার আইসি প্রেমাশীষ চট্টরাজের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ঢ‍্যামঢেমিয়া থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক, লোহার রড, ভোজালি আটক করেছে পুলিশ। 


 পাশাপাশি ১০লিটার তরল মাদক কোডেইন মিক্চার সহ দুই মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। অন‍্যদিকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ২ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো পুলিশ। ২ মাদক পাচারকারীকে বারাসাত জেলা আদালতে তোলা হবে। ও বাকি ৪ ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Friday, July 17, 2020

আবার ও জেলায় নাম উজ্জ্বল করলো দক্ষিণ বারাশত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়




আবার ও জেলায় ভালো ফল দক্ষিণ বারাশত শিবদাস আচার্য্য উচ্চ বিদ্যালয়ে।গত বুধবার এই বিদ্যালয়ের ছাত্র সৌম্য দীপ সরদার ৬৮৫ নং পেয়ে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছিল,এবার  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঐ স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী বিপাশা চক্রবর্তী ৪৯৩ নং পেয়ে আবার ও দক্ষিণ বারাশত উচ্চ বিদ্যালয়ের নাম  জেলার শীর্ষে নিয়ে গেল।

বিধাননগরে কনটেইনমেন্ট জোন গুলি পরিদর্শন করলেন নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার




বিধান নগর পুলিশ কমিশনারেট এর নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার  শুক্রবার এলাকার কনটেইনমেন্ট জোন ঘুরে দেখলেন,এদিন বিধান নগর কমিশনারেট এর পনেরোটা কনটেইনমেন্ট জোন ঘুরে তিনি জানান , কন্টাইন্মেন্ট  জোনে  যে নিয়ম গুলো আছে সেগুলি ঠিক ঠাক মানা  হচ্ছে কিনা আমরা দেখছি যারা এখানে আছে তাদের কোন সমস্যা হচ্ছে কিনা সেগুলি ও দেখছি এছাড়া আজ আমরা প্রত্যেকটা থানা এলাকায় যারা মাক্স পড়ছে না তাদের হাতে মাক্স তুলে দিচ্ছি এবং তাদেরকে করোনা সংক্রমণের ব্যাপারে সচেতন করছি  পরবর্তী সময়ে  যারা মাস্ক পরছেনা তাদের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...