Search This Blog

Followers

Thursday, June 25, 2020

২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রচারের কৌশল বদলাতে হবে,বললেন অনুব্রত

২০২১- র বিধান সভার  নির্বাচন কঠিন। তার জন্য আমরা কৌশল পালটাবো বলে মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। করোনা ভাইরাসের জন্য লোকজন নিয়ে বড় মিটিং, মিছিল বা সভা করা সম্ভব  হবে না।তাই  আমাদের প্রচারের কৌশল বদলাতে হবে। 


তেলেঙ্গানায় সরকারি জমি থেকে আদিবাসীদের উচ্ছেদ করা নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন অনুব্রত মণ্ডল। বুধবার পূর্ববর্ধমানের  ভাতারের ওড়গ্রামে একটি লজে দলীয় কর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন  অনুব্রত। ভাতার এলাকায় হলেও এই আলোচনাসভা ছিল আউশগ্রাম ১ নম্বর ব্লকের কর্মীদের নিয়ে। এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল  প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, " তুমি তেলেঙ্গানায় গরিব আদিবাসীদের উচ্ছেদ করছো। যদিও সরকারি জায়গায় তারা বসবাস করছে। কিন্তু এর আগে কংগ্রেস আমলে তো উচ্ছেদ করা হয়নি।" অনুব্রত বলেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষের ভালো চায়না। মানুষের কোনও উপকার করেনি।"


দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় তোলেন অনুব্রত মণ্ডল। তিনি এদিনের সভায় বলেন, " গুজরাতে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে আমেরিকা থেকে তিনহাজার লোক এসে আমাদের দেশে করোনা ছড়িয়ে পালিয়ে গেল। প্রধানমন্ত্রী একজন অপদার্থ।" আউশগ্রাম ১ ব্লকের সাতটি অঞ্চলেরদলীয়  নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বদের নিয়ে এদিনের আলোচনা সভা হয়। এই সভায় দলীয় কর্মীদের নির্দেশ দেন যেসব পুরানো দিনের কর্মী দল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের সঙ্গে নিয়ে চলতে। কেউ বিজেপিতে চলে গেলে তাদের ডেকে আলোচনার মাধ্যমে দলে ফিরিয়ে নিতে।

Wednesday, June 24, 2020

বারুইপুরে অটো থেকে আগ্নেয়স্ত্র সহ গ্রেফতার দুই

গোয়েন্দা তথ্যের গুরুত্ব দিয়ে বুধবার বিকালে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি বারুইপুরের কাছে একটি অটো থামিয়ে দুই সন্দেহভাজন ব্যাক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে।তাদের কাছ থেকে ৮ টি ওয়ান  শাটার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।


ধৃতদের নাম  ইফতিয়ার মোল্লা, বয়স ৩৪ এবং সাইফুদ্দিন মোল্লা , বয়স ২৩।দুজনেই ক্যানিং মোল্লাপাড়া বলিয়ার বাসিন্দা বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।তাদের জেরা করে পুলিশ জানতে পারে ক্যানিং এর আব্দুল ওহাব ৩০ হাজার টাকা দিয়েছিল সন্তোষপুর মেটিয়াবুরুজ থেকে ঐ অস্ত্র আনার জন্য।ধৃতদের বক্তব্য সত্য কিনা , এবং তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা, তা জানতে পুলিশ তাদেরকে জেরা করছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

আম চাষীদের বিশেষ প্রশিক্ষণ

গাছ থেকে আম পাড়া এবং প্যাকেজিং করার ক্ষেত্রে চাষীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করলো সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার (সিআইএসএইচ) সংস্থার কর্তারা  ।


  মঙ্গলবার থেকে শুরু হয়েছে  মালদা জেলার বিভিন্ন এলাকার চাষীদের নিয়ে সঠিক পদ্ধতিতে গাছ থেকে আম পাড়া, এবং তা পরিষ্কার করার প্রক্রিয়াকরণ এবং বিশেষ উপায়ে প্যাকেটজাত করার প্রশিক্ষণ। এরফলে  রপ্তানির ক্ষেত্রে আম অনেকটাই তাজা থাকবে। প্যাকেটজাত করার ক্ষেত্রে আম যদি ভাল থাকে, তাহলে ভিন রাজ্য এবং ভিন জেলার ব্যবসায়ীদের কাছ থেকে ভালো দাম পাবেন মালদার আম চাষিরা। এইসব দিক লক্ষ্য রেখেই সিআইএসএইচ সংস্থার কর্তারা মালদার বিভিন্ন এলাকার আম চাষিদের প্রশিক্ষণে এগিয়ে এসেছেন।

Monday, June 22, 2020

মধ্যমগ্রামে চালু হলো কোভিড 19 নমুনা সংগ্রহ কেন্দ্র

উত্তর ২৪ পরগনা জেলায় প্রথম কোভিড 19 এর নমুনা সংগ্রহের সংগ্রহ কেন্দ্র চালু হল মধ্যমগ্রামে।
   করোনা ভাইরাসে আতঙ্কিত সাধারণ মানুষ। আনলক ১ পর্বে জনজীবন কিছুটা স্বাভাবিক। বেঁচে থাকার জন্য একে অপরের সংস্পর্শে আসতে হচ্ছে প্রতিদিনই। মাক্স স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাস্তায় চলার পথে এই মারণ ভাইরাস কার শরীরে বহন করে চলেছে তা আমাদের পাশের লোকটিকে দেখলে বোঝা যায় না। এমত পরিস্থিতিতে প্রয়োজন রেন্ডম করোনা পরীক্ষার। যাতে এই ভাইরাসের সংক্রমণ আটকানো যায়। তাই করনা ভাইরাসের সংক্রমণ রুখতে সচেতনতামূলক পদক্ষেপ নিল মধ্যমগ্রাম পৌরসভা। আজ উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম পৌরসভা হাসপাতালে সুরক্ষা ডায়গনিক সেন্টার এর সহযোগিতায় শুরু হলো করোনার নমুনা সংগ্রহ। উত্তর 24 পরগনা জেলায় প্রথম এই সচেতনতা মূলক পদক্ষেপ নিল মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক রথীন ঘোষের তত্ত্বাবধানে। প্রশাসকের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস নিলো মধ্যমগ্রাম বাসী।


     মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক রথীন ঘোষ বলেন, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার গভর্মেন্টের সার্টিফায়েড প্রাপ্ত, তাই তাঁদের সহযোগিতায় সরকারি মূল্য ৩৫০ টাকায় দিয়ে সাধারণ মানুষ করোনা পরীক্ষা করতে পারবে।এছাড়াও এখন রাজ্যের অন্যান্য রোগে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে প্রথমে করোনা পরীক্ষা না করে চিকিৎসা শুরু হয় না, তাই আগে থেকে করোনা পরীক্ষা করা থাকলে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে ডাক্তারদের সহজ হবে। মধ্যমগ্রাম বাসীর পাশে থাকার জন্য রথীন বাবুর এই উদ্যোগ, তিনি মনে করেন এতে মধ্যমগ্রামবাসীর কল্যাণ হবে।

ফের সীমান্ত রক্ষী বাহিনীর জালে ওষুধ পাচারকারী

 বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা র ঘটনা । মোটর সাইকেলে করে একজন পাচারকারী কয়েক হাজার মূল্যবান ট্যাবলেট 'সহ ইনজেকশন পাচারের উদ্দেশ্যে ঘোজাডাঙা সীমান্তের চেকপোষ্টের কাছে এলে সন্দেহ হয় সীমান্ত রক্ষী বাহিনীর  । ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী  তার মোটরসাইকেলের সিট কভারের ভেতর থেকে কয়েক হাজার ট্যাবলেট ইনজেকশন উদ্ধার করে যার বাজার মূল্য ৬ লক্ষ টাকা। 

 কোন বৈধ কাগজ দেখাতে পারিনি ধৃত ব্যক্তি,গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, পাচারকারীকে গ্রেফতার করে বসিরহাট থানা র হাতে তুলে দেওয়া হয়েছে।  এই নিয়ে গত সাত দিনে  বিএসএফ তিনবার পাচার রুখল সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা ট্যাবলেট ইঞ্জেকশন জুতো বিড়ি বাংলাদেশে পাচারের আগে উদ্ধার করেছে তারা। এভাবেই গত সাতদিনে   একাধিক পাচার রুখে দিয়েছে বিএসএফ । উদ্ধার হওয়া জিনিসগুলি ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরে হাতে তুলে   দেওয়া হয়েছে। এগুলি বাংলাদেশে চড়া দামে বিক্রি হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ । ধৃত পাচারকারীকে আজ সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে

সুন্দরবনের জঙ্গলে চোরা শিকার আটকাতে নামানো হচ্ছে বিশেষ কুকুর

বনদফতরের জন্য দক্ষিণ ২৪ পরগনার সাউথ ডিভিশন ও গরুমারা জঙ্গলে চোরা শিকার রুখতে ও কাঠ চুরি আটকাতে কাজে লাগানো হবে প্রশিক্ষিত কুকুর।গোয়ালীয়র থেকে নিয়ে আসা হয়েছে ।সেখানে নয় মাসের ট্রেনিং হয়।তার সাথে চার জন স্টাফ কে ও পাঠানো হয়।তাদের ও ট্রেনিং হয়।প্রত্যেকটি কুকুরের সাথে দুজন করে থাকবে।২০ তারিখ ট্রেনিং শেষ হয়।আজ সকালে সল্টলেকের ডিয়ার পার্কে নিয়ে আসা হয়।আপাতত সেখানেই কিছুক্ষন বিশ্রামে থাকবে এর পর দুপুরের দিকে এই দুটি কুকুর তাদের গন্তব্য এর উদ্যেশে রওনা দেবে।


ডক্টর সুধীর চন্দ্র দাস (চিফ কনজারভেটর অফ ফরেস্ট ও ফিল্ড ডাইরেক্ট সুন্দর বন টাইগার রিজার্ভ) জানান.......... এই দুটি কুকুরের কাজ জঙ্গলে যে সব বন এবং বন্য প্রাণীর জন্য যে সব অবৈধ লোকজন কাজ করে চোরা শিকারি, কাঠ যারা চুরি করে সেই রকম লোকজনকে খুঁজে বার করা হবে এদের মূল দায়িত্ব।ইতিমধ্যেই দুটি কুকুর তাদের রয়েছে।একটি সুন্দরবন টাইগার রিজার্ভে এবং একটি বক্সার টাইগার রিজার্ভে।এখন আর দুটো যোগ হলো আগামী দিনে আরো দুটো আসবে এটা পরিকল্পনার মধ্যে আছে।এর ফলে চোরা শিকার আরো রোকা যাবে বলে আশাবাদী।
একটি কুকুরের নাম orlando (কালো কুকুর) এটি গরুমারা যাবে।অন্যটির নাম সায়ানা ( হলুদ কুকুর) এটি সাউথ ডিভিশন এ যাবে।

Saturday, June 20, 2020

সুন্দরবনে আবার বাঘের হামলায় মৃত এক মৎস্যজীবি

ফের বাঘে তুলে নিয়ে গেল এক মৎসজীবীকে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পীর খালি ১ নং জঙ্গলে। নিখোঁজ মৎসজীবী র নাম মনোহর মন্ডল(৬৫)। আজ সকালে তিন সঙ্গীর সাথে গোসাবার লাহিড়ী পুর গ্রাম পঞ্চায়েতের জেমস পুর গ্রাম থেকে কাঁকড়া ধরার জন্য তারা রওনা হয়েছিলেন।


 পিরখালি এক নম্বর জঙ্গলের কাছে যখন তারা কাঁকড়া ধরছিলেন, তখন ঐ জঙ্গল থেকে বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে মনোহরের উপর। অন্যান্য মৎস্যজীবীদের চোখের সামনে থেকে তুলে নিয়ে যায় তাকে।চিৎকার চেঁচামেচি করে বাঘের পিছনে ধাওয়া করে ও সঙ্গী মনোহরকে ফেরাতে পারেনি তারা। এই খবর এলাকায় আসতেই নেমে এসেছে শোকের ছায়া।


১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...