বাসন্তীঃ এলাকা দখলকে কেন্দ্র করে নতুন করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগণার বাসন্তীতে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার পেটুয়াখালির শেখ পাড়ায়। ঘটনার জেরে গুলি চলে এলাকায়। দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের নাম মহৎ শেখ ও শারুখ শেখ। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। ঘটনায় অভিযোগের তীর যুব তৃণমূল কর্মীদের দিকে।
Search This Blog
Followers
Sunday, August 2, 2020
এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাসন্তীতে, চলল গুলি
বাসন্তীঃ এলাকা দখলকে কেন্দ্র করে নতুন করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগণার বাসন্তীতে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার পেটুয়াখালির শেখ পাড়ায়। ঘটনার জেরে গুলি চলে এলাকায়। দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের নাম মহৎ শেখ ও শারুখ শেখ। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। ঘটনায় অভিযোগের তীর যুব তৃণমূল কর্মীদের দিকে।
সুন্দরবনে আবার বাঘের আক্রমনে মৃত্যু মৎস্যজীবীর
বাঘের হানায় প্রাণ গেল এক মৎসজীবী র। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মরিচ ঝাঁপির জঙ্গলের কাছে। নিহতের নাম সুশান্ত মন্ডল। এদিন সকালে গোসাবার সাত জেলিয়ার বিধান কলোনি থেকে সঙ্গীদের সাথে মাছ কাঁকড়া ধরতে জঙ্গলে গিয়ে বাঘের হামলার মুখে পড়েন সুশান্ত। সঙ্গীরা বাঘের হাত থেকে তাকে প্রথমে উদ্ধার করতে পারে নি। পরে গ্রামে এসে তারা বিষয়টি জানালে গ্রামের মানুষজন সেই জঙ্গলে গিয়ে সুশান্তর মুণ্ডহীন দেহ উদ্ধার করে।
Saturday, August 1, 2020
রাম মন্দিরের ভূমি পূজায় পুরুলিয়া জেলার অযোধ্যা রামমন্দিরের মাটি পাঠালো বিজেপি
ভারতীয় জনতা পার্টির বাঘমুন্ডি বিধান সভার পক্ষথেকে অযোধ্যা পাহাড়ের রামমন্দির ۔ সীতাকুন্ডু ও লহরিয়া শিব মন্দিরের মাটি পাঠানো হলো রাম মন্দিরের ভূমি পূজায় |
বিজেপি জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো , বাঘমুন্ডি বিধান সভার বিজেপি কনভেনার জগদীশ কুমার ও কার্যকরতা রাকেশ মাহাতো জানান আজ আমাদের সোভাগ্য যে এখান কার মাটি যাচ্ছে কারণ পুরানা শাস্ত্রেও এই অযোধ্যার উলেখ্য রয়েছে এখানেও রামমন্দির ও সীতাকুন্ড আছে তাই আজ আমরা এখানকারও মাটি পাঠাচ্ছি রাম মন্দির ভূমি পূজায় |
যদিও আমরা লকডাউনের জন্য অনেকের যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছিনা |
এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা ও স্থানীয় বিজেপি কার্যকরতা গন |
Tuesday, July 28, 2020
এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য শাসনে
এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা র শাসন ব্যানার্জি পাড়ায়। ওই পাড়ার এক হোমিওপ্যাথিক চিকিৎসক গণেশ সাহা র চেম্বারে র ঠিক সামনেই আজ সকালে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ।
সাথে সাথে তারা বারইপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করে। অল্পক্ষণের মধ্যেই যেহেতু শনাক্ত করে মৃতের এক নিকট আত্মীয়। জানা যায় মৃতের নাম সিরাজ খা, বাড়ি লক্ষীকান্তপুর এ। তবে সিরাজ গ্রামে গ্রামে ফেরি করে বেড়াতো, থাকতো ঝিনকির হাটে তার শ্বশুরবাড়িতে। অন্যান্য দিনের মতো গতকালও সে ফেরি করতে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেনি বলে জানায় তাঁর ভায়রাভাই বাবলু শেখ।তবে যেহেতু মৃতের মাথায় আঘাতের চিহ্ন আছে এবং পাশে একটি চেলা কাঠ পড়েছিল, তাই বাবলু সেখের দাবি তার ভায়রা ভাইকে কেউ খুন করে ওখানে ফেলে দিয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

সোনারপুরে আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিস।
আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিস। ঘটনায় তিনজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের সাথে বাংলাদেশী পাচার চক্রের যোগ রয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। সোনারপুরে একটি বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে মইদুল লস্কর, আনারুল মোল্লা, সহিদুল সর্দার নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে আনারুল দক্ষিন চব্বিশ পরগনা জুড়ে বিভিন্ন জায়গায় বাইক চুরির কাজ করত। বাইক চুরি করে মহিদুলের মাধ্যমে চোরাই বাইক বাংলাদেশে পাচার করত বলে জা ও গিয়েছে। সারা রাজ্য জুড়েই এদের নেটওয়ার্ক আছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।
Saturday, July 25, 2020
আমগাছ থেকে ধরা পড়ল ১০ ফুটের পাইথন
নিউ আলিপুরদুয়ারের কাছে ১৬ নম্বর ওয়ার্ডে একটি আমগাছ থেকে ধরা পড়ল ১০ ফুটের বার্মিজ পাইথন।এই পাইথন টিকে দেখতে লকডাউন কে উপেক্ষা করে বহু মানুষ ভীড় জমাতে থাকে।পাইথন টি স্থানীয় এক আইনজীবীর আমগাছে উঠে পড়ে।আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের কর্মকর্তারা গিয়ে পাইথন টিকে বস্তা বন্দী করেন।পরে এটি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
Wednesday, July 22, 2020
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে উল্টে গেল রেশনের গম বোঝাই ট্রাক।
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে উল্টে গেল রেশনের গম বোঝাই ট্রাক।
বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন লরির চালক।দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের
চক্ষণজাদী গ্রামে। বুধবার এলাকার লোকজন পুকুরের জলে নেমে ২১০ বস্তা গম পাড়ে তোলে । ক্রেন দিয়ে পুকুর থেকে তোলা হয় লরিটি ।
মঙ্গলবার সন্ধ্যায় চক্ষণজাদী গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল গম বোঝাই লরিটি ।রেশন ডিলারের গোডাউনে পৌঁছানোর খানিক আগেই চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি উল্টে গিয়ে পড়ে রাস্তার ধারে পুকুরে।স্থানীয় বাসিন্দা শ্যামল মাঝি বলেন ,গম বোঝাই লরিটি যাচ্ছিল এলাকার রেশন ডিলার নবকুমার দাসের গোডাউনে।চালক বৃষ্টি উপেক্ষা করে গ্রামের সরু ঢালাই রাস্তাদিয়ে যাবার সময়েই এই বিপত্তি ঘটে। লরি চালক সুকান্ত দে জানিয়েছেন, বর্ধমানের আলমগঞ্জে ডিস্ট্রিবিউটারের গোডাউন থেকে ২১০ বস্তা রেশনের গম লরিতে লোড করে চক্ষণজাদির রেশন ডিলারের কাছে যাচ্ছিলেন।পথে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যায় । রাস্তার ধারের মাটি ধসে যাওয়ায় তিনি লরির নিয়ন্ত্রণ রাখতে পারেন নি ।
ডিলার শুভেন্দু দাস বলেন , দুর্ঘটনার সবিস্তার তিনি ব্লক খাদ্য আধিকারিককে জানিয়েছেন ।
Subscribe to:
Comments (Atom)
১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।
১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...