Search This Blog

Followers

Saturday, June 20, 2020

ভারত চীন সীমান্তে উষ্ণতা বাড়ায় দুশ্চিন্তায় পূর্ব বর্ধমানের এক ব্যবসায়ী পরিবার

পূর্ব বর্ধমানের বাসিন্দা আলহিলাল সেখ ব্যবসায়ীসূত্রে থাকেন চিনে।কিন্তু সীমান্ত পাড়ে উষ্ণতা বাড়ায় সিঁদুরে মেঘ দেখছেন আলহিলালের বাবা মা সহ গোটা পরিবার।
গত কয়েকদিনে ভারত চিন  সীমান্তের লাদাখে দুই দেশের সেনাবাহিনীর সমাবেশ বেড়েছে। মঙ্গলবার চিনা সেনাবাহিনীর হামলা একজন কর্ণেল সহ ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন।বরফে ঢাকা সীমান্তপাড়ে তাপ উত্তাপ বেড়েছে। বেড়েছে ভারি বুটের আনাগোনা।
 পূর্ব বর্ধমানের নবীনগরে বাড়ি সেখ আলহিলালের।আলহিলাল প্রায় কুড়ি বছর ধরে চীনের সেনজেনে টেক্সটাইলের ব্যবসা করছেন। বিয়ের হওয়ার পর এখন সপরিবারেই সেনজেনে থাকেন।কিন্তু এখন সবাই আতঙ্কিত।
ঘন ঘন ভিডিও কল করে ছেলের সাথে কথা বলে আসস্থ্য হচ্ছেন আল হিলালের মা।


 স্ত্রী নার্গিস পারভীন ও তের বছরের ছেলে আহান সেখ সকলেই দেশে ফিরতে চায়।প্রায় চার মাস দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল।লকডাউন জারি ছিল গোটা চিনে।কোভিডের সংক্রমণ কমতেই ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে। ছন্দে ফিরছে সেনজেনও।ট্রেন বাস চলছে। খুলেছে বিমানবন্দরও।
কিন্তু এরই মধ্যে চিন ভারতের লাদাখ সীমান্ত অসনি সংকেত। তৈরি হয়েছে যুদ্ধের আবহাওয়া। আর তাতেই ভয় ও আতঙ্ক বাড়ছে পরিবারে।

বাড়িতে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা মহম্মদ জয়নাল আবেদিন , মা হালিমা বিবি ও ভাই। সকলেই চান ঘরের ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরুক। তাঁরা বারে বারে সেনজেনে ফোন করে খোঁজ খবর নিচ্ছেন। কি অবস্থা সেখানে, তাঁরা কি অবস্থায় আছে ঘন ঘন ফোন নবীনগরের বাড়ি থেকে বৃদ্ধ বাবা মার।
কোভিডের সংক্রমণ কমলেও সীমান্তে দুই দেশের পারদ  চড়ায় শঙ্কিত একদিকে সেনজেনে থাকা আলহিলাল। ঠিক তেমনি আতঙ্কিত নবীনগরে আলহিলালের গোটা পরিবার।মা চাইছেন ছেলে দেশে ফিরুক।

Friday, June 19, 2020

ভারত- চীন সীমান্তে চীনের অতর্কিত হামলায় নিহত বীর সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি যুব মোর্চার

লাদাখে ভারত-চীন সীমান্তে চীনের অতর্কিত হামলায় নিহত ২০ জন ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপনে বারাসাত জেলা বিজেপি  যুব মোর্চার মিছিল


 উত্তর ২৪ পরগনা বারাসাতে জেলা যুব মোর্চার পক্ষ থেকে  ভারত-চীন সীমান্তে নিহত জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন এ  একটি বিশাল বিক্ষোভ মিছিল বারাসাতে জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে কলোনি মোড় পর্যন্ত আসে। সেখানে একমিনিট নীরবতা পালন করে চীনের রাষ্ট্রপতির কুশপুতুল পুড়িয়ে চীনা দ্রব্য বয়কট স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় যুব মোর্চা কর্মীরা।


 প্রসঙ্গত সোমবার রাতে লাদাখের ভারত-চীন সীমান্তে চিনা সেনার পরিকল্পিত হামলায় কুড়ি জন ভারতীয় সেনা নিহত হন। তারপর থেকেই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় চীনের রাষ্ট্রপতির প্রতি ক্ষোভ উগরে দিয়ে তার কুশপুতুল জ্বালিয়ে ভারত থেকে চীনের দ্রব্য বয়কটের দাবি জানিয়ে বহু জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়। আজ শুক্রবার বিকেলে বারাসাত জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চীনের প্রতি ক্ষোভ উগরে দিতে তাদের এই কর্মসূচি।

ভারী বর্ষণে ভাঙলো অজয় নদীর অস্থায়ী ফেরিঘাট, বিচ্ছিন্ন হল জলপথে বীরভূম ও বর্ধমানের যোগাযোগ ব্যাবস্থা

বর্ষার জলে ভাঙলো অজয় নদীর অস্থায়ী ফেরিঘাট, যোগাযোগ বিচ্ছিন্ন দুই জেলার ।কাকসার শিবপুরে অজয় নদীর অস্থায়ী ফেরিঘাট জলের তোড়ে ভেসে গেল।গতকাল দুপুর থেকে প্রবল বর্ষণে জল বাড়তে থাকে।  সন্ধ্যার পর ফেরিঘাট সাময়িক ভেঙে গেলেও রাত্রিতে সম্পূর্ন ভাবে ভেঙে যায়। 


বিচ্ছিন্ন হয়ে পড়ে বীরভূম ও বর্ধমান জেলার যোগাযোগ ব্যবস্থা।বহু মানুষ কর্মসূত্রে দুই জেলায় যাতায়াত করেন এই অস্থায়ী ফেরিঘাট দিয়ে। সপ্তাহে দুদিন বীরভূমের অজয় নদীর তীরে জয়দেবে হাট বসে। এই ফেরিঘাট দিয়ে হাজার হাজার মানুষ ঐ হাটে ও যাতায়াত করতো। তাই দুশ্চিন্তায় পড়েছে এলাকার মানুষ।

এক কিশোরকে ঘিরে চাঞ্চল্য গোয়াই গ্রামে

মূক ও বধির এক কিশোর  উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।করোনা আবহে দীর্ঘদিন যেখানে প্যাসেঞ্জার ট্রেন  চলাচল সম্পূর্ণ বন্ধ সেখানে  অচেনা এক কিশোর এই রকম প্রত্যন্ত গ্রামের মধ্যে  কীভাবে পৌঁছে গেল সে ব্যাপারে অবাক হচ্ছে এলাকার মানুষ । 


 কাটোয়া থানার গোয়াই গ্রামের রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয় প্রেমানন্দ  প্রতিবন্ধী স্কুলের শিক্ষক বিশেষ চাহিদা সম্পন্ন  কিশোরকে দেখতে পায়। কিশোরকে জিজ্ঞাসাবাদ করে  শিক্ষক আলাউদ্দিন  মির্জা  বুঝতে পারেন কিশোর কথা বলতে পারে না। আলাউদ্দিন  মির্জা জানান, বুধবার সন্ধ্যার সময়  রেললাইনের পাশ থেকে গোয়াই প্রতিবন্ধী স্কুলের গেটের দিকে বার কয়েক উদ্দেশ্যহীন ভাবে   কিশোরকে চলাফেরা করতে  দেখে  সন্দেহ হয়। কিশোরকে নিজের স্কুলের ছাত্রদের ভবনে  এনে তোলেন।  বিশেষ চাহিদা সম্পন্ন  কিশোর শুধু  বাবা,মা বলতে পারছে। নিজের বাড়ির কথা ইশারায় বোঝাতে চাইছে। আলাউদ্দিন মির্জা বলেন,  সংবাদ মাধ্যমের দ্বারা কিশোর নিজের পরিবারের কাছে যেন পোঁছাতে পারে এছাড়া পুলিশ প্রশাসন যদি কিশোরের পরিবারের  খোঁজ করে তাকে পৌঁছে দিতে পারে তাহলে অন্তত নিজের বাড়িতে ফিরতে পারে ঐ কিশোর।

Thursday, June 18, 2020

চীনা দ্রব্য পুড়িয়ে প্রতিবাদ ভারতীয় নাগরিকদের


ভারত - চিন সীমান্তে চীন সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছেন ভারতের কয়েকজন বীর সেনা।এরপর থেকেই চীনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে ভারতবাসীরা।দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি চীনা দ্রব্য বর্জনের মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছে দেশের মানুষ। 


 চীনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন হুগলি জেলার চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার।বৃহস্পতিবার চুঁচুড়া ঘড়ির মোড়ে চীনা সামগ্রী পুড়িয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিধায়ক সহ দলীয় কর্মীরা।

Wednesday, June 17, 2020

গ্রামের পুকুরে কুমিরকে ঘিরে আতঙ্ক বিনোদপুরে

পুকুরে কুমির,আতঙ্কিত এলাকার মানুষ।অবশেষে বনকর্মীদের তৎপরতায় ধরা পড়ে কুমিরটি। কুলতলির মৈপিঠ উপকূল থানার অন্তর্গত বিনোদপুরের ঘটনা।মঙ্গলবার ঐ গ্রামের বাসিন্দা তপন মান্নার পুকুরে স্নান করতে নেমে একটা কুমিরকে ভেসে উঠতে দেখে স্থানীয় এক যুবক।সাথে সাথে পুকুর থেকে উঠে চিৎকার করে গ্রামের মানুষদের ডাকতে থাকলে মুহূর্তের মধ্যে পুকুর পাড়ে হাজির হয় এলাকার মানুষ।



গ্রামের পুকুরে কুমির দেখে হতবাক হয়ে যায় সবাই।সাথে সাথে চিতুরি বিট অফিসে খবর দেয় এলাকার মানুষ এবং কুমিরটির গতিবিধির উপর নজর রাখতে থাকে।এরপর ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা এবং স্থানীয় মানুষের সহযোগিতায় উদ্ধার করে কুমিরটিকে।ততক্ষণে অন্ধকার নেমে আসে বিনোদপুর গ্রামে।তবে কুমির ধরা পড়লেও পুরোপুরি নিশ্চিন্ত নয় এলাকার মানুষ,তাদের ধারণা আরো কুমির গ্রামের মধ্যে ঢুকে পড়তে পারে।তবে ধৃত কুমিরটি কোথা থেকে কিভাবে এই গ্রামে এলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বনদপ্তর।

Tuesday, June 16, 2020

সীমান্তে জীবনদায়ী রোগের ইনজেকশন উদ্ধার


 বিএসএফের বড়সড় সাফল্য বাংলাদেশের পাচারের মুহূর্তে প্রচুর মারন রোগের ইনজেকশন উদ্ধার।


 বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা দক্ষিণপাড়ার ঘটনা। সাইকেলে করে একজন পাচারকারী জীবন দায়ী রোগের প্রায় ৪৯ টি ইনজেকশন পাচারের উদ্দেশ্যে ঘোজাডাঙা সীমান্তের দক্ষিণপাড়া র দিকে যাচ্ছিল । ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী  তাকে দাড়াতে বললে সে সাইকেল রেখে পালিয়ে যায় । তার কাছ থেকে উদ্ধার হয়েছে  ৪৯ টি জীবনদায়ী রোগের ইনজেকশন ।প্রতিটি ইনজেকশনের  মূল্য ১৪ হাজার টাকা করে। সব মিলিয়ে যার বাজার মূল্য প্রায় ৭লক্ষ টাকা। মারণ রোগের ঐ ইনজেকশন পাচার হচ্ছিল বাংলাদেশে।  সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হলে তাকে ডাকলে সেগুলি ফেলে সে পালিয়ে যায় দেখে সাইকেলের কেরিয়ার থেকে ঐ ইনজেকশনের বাক্স উদ্ধার হয় ।বাজেয়াপ্ত করা হয়েছে সাইকেলটিকে। পাচারকারী পলাতক ।ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরে হাতে তুলে   দেওয়া হয়েছে ঐ ওষুধগুলি। ঐগুলি বাংলাদেশে  চড়া  দামে বিক্রি হবে বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ ।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...